TRENDING:

North Bengal Weather Forecast: ঝেঁপে বৃষ্টিতে মাটি হবে না তো শেষ মুহূর্তের প্রস্তুতি? কী হতে চলেছে উত্তরবঙ্গে, পুজোর আগে এল আবহাওয়ার মেগা আপডেট

Last Updated:
North Bengal Weather Forecast: নিম্নচাপের রেস কেটেছে। আর নিম্নচাপের রেস কাটতেই এখন রোদ ঝলমলে দিনের দেখা মিলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। এমন পরিস্থিতিতে দুর্গাপুজোর আগে কেমন থাকবে আবহাওয়া?
advertisement
1/6
ঝেঁপে বৃষ্টিতে  মাটি হবে না তো শেষ মুহূর্তের প্রস্তুতি? কী হতে চলেছে উত্তরবঙ্গে
নিম্নচাপের রেস কেটেছে। আর নিম্নচাপের রেস কাটতেই এখন রোদ ঝলমলে দিনের দেখা মিলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। এমন পরিস্থিতিতে দুর্গাপুজোর আগে কেমন থাকবে আবহাওয়া? দুর্গাপুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, শপিং বৃষ্টিতে মাটি হবে না তো? সেই নিয়েই মেগা আপডেট দিল আবহাওয়া দফতর। আর আবহাওয়া দফতরের সেই আপডেট নিয়েই আজ, সোমবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলার আবহাওয়ার পূর্বাভাস কী বলছে দেখে নেব।
advertisement
2/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২২ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই ভাবে বৃষ্টির দেখা মিলবে না। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিললেও ঝেঁপে বৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে।
advertisement
3/6
সোমবার শিলিগুড়ির আকাশ পরিষ্কার থাকবে। তবে রোদ ঝলমলে দিনের সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ। ডুয়ার্সের আকাশও পরিষ্কার থাকবে বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
advertisement
4/6
একইভাবে আকাশ পরিষ্কার থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, ইসলামপুর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরে।
advertisement
5/6
দার্জিলিংয়ের আকাশ পরিষ্কার থাকলেও সকাল থেকে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি লক্ষ্য করা যায়। তবে এসবের মধ্যে কিন্তু সোমবার মনোরম আবহাওয়া লক্ষ্য করা গিয়েছে পাহাড়ে। কালিম্পংয়ের আকাশে হালকা মেঘের দেখা রয়েছে। কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিও লক্ষ্য করা যায়।
advertisement
6/6
আবহাওয়া দফতর থেকে আবহাওয়া সংক্রান্ত যে তথ্য পাওয়া গিয়েছে তাতে এখনই উত্তরবঙ্গের কোনও জেলাতেই ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই পুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং শপিং বৃষ্টির কারণে মাটি হবে না বলেই আশা।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather Forecast: ঝেঁপে বৃষ্টিতে মাটি হবে না তো শেষ মুহূর্তের প্রস্তুতি? কী হতে চলেছে উত্তরবঙ্গে, পুজোর আগে এল আবহাওয়ার মেগা আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল