আচমকা বদলে যাবে আবহাওয়া! রোদ ঝলমলে আকাশের ফাঁকেই উঁকি মারবে ঘনঘটা! জানুন উত্তরবঙ্গের ৫ জেলার আবহাওয়ার হালহকিকত
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জেলায়, আবার উত্তরবঙ্গের কিছু জেলা থাকবে শুকনো। দেখে নিন পুরো হালহকিকত।
advertisement
1/5

আজ উত্তরের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে? জানুন বিস্তারিত। দার্জিলিং: আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭° সেলসিয়াস থাকতে পারে, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি, এবং উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে।
advertisement
2/5
কালিম্পং: কালিম্পং-এ দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ২৫° সেলসিয়াস থেকে ২৬° সেলসিয়াস এর কাছাকাছি থাকবে এবং আর্দ্রতা বেশি থাকবে।
advertisement
3/5
আলিপুরদুয়ার ও ডুয়ার্স: আলিপুরদুয়ার ও ডুয়ার্সে আজ রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮-৩০° সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, এবং দিনের বেলায় আর্দ্রতা মাঝারি থাকবে। সামগ্রিকভাবে, আবহাওয়া মনোরম হলেও হঠাৎ বৃষ্টির জন্য প্রস্তুত থাকা ভাল, বিশেষত বিকালের দিকে।
advertisement
4/5
জলপাইগুড়ি: আজ জলপাইগুড়িতে আইএমডি (IMD) পূর্বভাস অনুযায়ী আবহাওয়া আংশিক মেঘলা থাকবে, তবে দিনের বেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা বেশি থাকবে, এবং বাতাসের গতিবেগ হালকা থাকবে। দুপুরের দিকে তাপমাত্রা প্রায় ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।
advertisement
5/5
কোচবিহার : আবহাওয়া দফতর পূর্বাভাসে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে এবং দিনের বেলায় তাপমাত্রা আরামদায়ক থাকতে পারে। তবে, কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তাই যারা বাইরে বের হবেন, তাদের সঙ্গে ছাতা রাখা ভাল।