TRENDING:

North Bengal Weather: বৃষ্টি ভাসাবে নাকি মনোরম আবহাওয়া! ভেস্তে যাবে পাহাড় ঘোরার প্ল্যান? বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন আবহাওয়া দফতরের আজকের মেগা আপডেট

Last Updated:
North Bengal Weather: রাজ্যে যে সকল পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স সহ বিভিন্ন জায়গা। যে সকল জায়গায় প্রতিদিন কত যে পর্যটক ঘুরতে আসেন তার হিসাব রাখা মুশকিল।
advertisement
1/5
বৃষ্টি ভাসাবে নাকি মনোরম আবহাওয়া! দেখে নিন আবহাওয়া দফতরের উত্তরবঙ্গের আজকের মেগা আপডেট
রাজ্যে যে সকল পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স সহ বিভিন্ন জায়গা। যে সকল জায়গায় প্রতিদিন কত যে পর্যটক ঘুরতে আসেন তার হিসাব রাখা মুশকিল। তবে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে জরুরি হল মনোরম আবহাওয়া। যে কারণেই পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা আবহাওয়ার দিকে নজর রাখেন।
advertisement
2/5
বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার সংক্রান্ত যে তথ্য আবহাওয়া দফতর থেকে পাওয়া গিয়েছে তাতে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা আজ বৃষ্টিতে ভিজবে।
advertisement
3/5
বৃহস্পতিবার হালকা মেঘের দেখা মিললেও শিলিগুড়ির আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে বলেই আশা করা হচ্ছে। তবে এর সঙ্গে সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং এবং কালিম্পং আকাশ মেঘলা থাকবে। দার্জিলিং-এ দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং-এও।
advertisement
4/5
জলপাইগুড়ির আকাশ মেঘলা থাকবে, একইভাবে আকাশ মেঘলা থাকবে ডুয়ার্সেরও। তবে আকাশ মেঘলা থাকলেও কিন্তু এই সকল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সুতরাং মাথায় মেঘ নিয়ে এই সকল এলাকা ঘোরা যেতেই পারে।
advertisement
5/5
অন্যদিকে আকাশ মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং ইসলামপুরে। গঙ্গারামপুর এর আকাশ পরিষ্কার থাকবে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather: বৃষ্টি ভাসাবে নাকি মনোরম আবহাওয়া! ভেস্তে যাবে পাহাড় ঘোরার প্ল্যান? বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন আবহাওয়া দফতরের আজকের মেগা আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল