TRENDING:

North Bengal Weather: হুড়মুড়িয়ে পাহাড়ে নামছে পারদ, কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে, কত ডিগ্রিতে নামল তাপমাত্রা! রইল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট

Last Updated:
North Bengal Weather: উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট ক্রমশ বাড়ছে। পারদের নিম্নগমনের সঙ্গে সঙ্গে ভোর ও সকালের দিকে কুয়াশার প্রভাব স্পষ্ট হয়ে উঠছে বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।
advertisement
1/5
হুড়মুড়িয়ে পাহাড়ে নামছে পারদ, কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে, কত ডিগ্রিতে নামল তাপমাত্রা!
উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট ক্রমশ বাড়ছে। পারদের নিম্নগমনের সঙ্গে সঙ্গে ভোর ও সকালের দিকে কুয়াশার প্রভাব স্পষ্ট হয়ে উঠছে বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
তাপমাত্রার হিসেবে শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়িতে পারদ ১২.৭ ডিগ্রি, আলিপুরদুয়ারে ১০ ডিগ্রি, কোচবিহারে ১২.৯ ডিগ্রি, উত্তর দিনাজপুরে ১২.৪ ডিগ্রি, দক্ষিণ দিনাজপুর ও মালদহে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
advertisement
3/5
অন্যদিকে পাহাড়ে শীতের প্রকোপ আরও বেশি। কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি, আর দার্জিলিঙে পারদ নেমে এসেছে মাত্র ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। ফলে পাহাড়ি এলাকায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।
advertisement
4/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আগামী সকাল পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও এক বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে নেমে আসতে পারে, যা সকালবেলায় যান চলাচলে প্রভাব ফেলতে পারে।
advertisement
5/5
বিশেষ করে জাতীয় সড়ক ও রেলপথে যাতায়াতকারী চালক ও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। শীত ও কুয়াশার এই পরিস্থিতি আগামী কয়েকদিন উত্তরবঙ্গে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather: হুড়মুড়িয়ে পাহাড়ে নামছে পারদ, কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে, কত ডিগ্রিতে নামল তাপমাত্রা! রইল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল