TRENDING:

North Bengal Weather Update: কাটছে বর্ষার ছায়া! ঝাঁ চকচকে পাহাড়ের আকাশ, উইকেন্ডে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? রইল আপডেট

Last Updated:
North Bengal Weather Update: উত্তরবঙ্গের আকাশ থেকে বর্ষার ছায়া কাটছে ধীরে ধীরে। গত দু-তিন ধরে পাহাড়ের আকাশ বেশ পরিষ্কার। ঘুরতে পাওয়ার জন্য এক্কেবারে পারফেক্ট। শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা যেন হাতের মুঠোয় ধরা দিচ্ছে। কেমন থাকবে আগামী কয়েকদিনের উত্তরবঙ্গের আবহাওয়া। জানুন উত্তরবঙ্গের আবহাওয়ার হালহকিকত।
advertisement
1/5
কাটছে বর্ষার ছায়া! ঝাঁ চকচকে পাহাড়ের আকাশ, উইকেন্ডে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের আকাশ থেকে বর্ষার ছায়া কাটছে ধীরে ধীরে। গত দু-তিন ধরে পাহাড়ের আকাশ বেশ পরিষ্কার। চারপাশ ঝাঁ চকচকে। পাহাড়ের মনোরম আবহ সেই সঙ্গে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দর্শনে মুগ্ধ পর্যটকেরা। সামনেই রয়েছে কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা। একগুচ্ছ উৎসব। কেমন থাকবে আগামী কয়েকদিনের উত্তরবঙ্গের আবহাওয়া। কী বলছে হাওয়া অফিস? জানুন উত্তরবঙ্গের আবহাওয়ার হালহকিকত।
advertisement
2/5
শিলিগুড়ি, জলপাইগুড়িতে ঝলমলে আকাশ। রৌদ্রজ্জ্বল আবহাওয়া। তবে শীতের পরশ সেভাবে নেই। গরম কমছে না। শিলিগুড়ির তাপমাত্রা ২৬ ডিগ্রি। গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়ির সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.০৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/5
তবে দার্জিলিং, কালিম্পংয়ের পারদ কিছুটা নামতে শুরু করেছে। ঝাঁ চকচকে আকাশ। কাঞ্চনজঙ্ঘা যেন হাতের মুঠোয় ধরা দিচ্ছে। তারই আড়ালে শায়িত বুদ্ধ। পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা আপ্লুত। দার্জিলিংয়ের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ের তাপমাত্রা ১৯-২০ ডিগ্রির মধ্যে।
advertisement
4/5
ডুয়ার্স, আলিপুরদুয়ারের আকাশও বেশ পরিষ্কার। একই পরিবেশ কোচবিহারেও। রৌদ্রজ্বল পরিবেশে সকাল শুরু হওয়ায় যেন বেশ স্বস্তিয়ে স্থানীয় বাসিন্দারা। উইকেন্ডে পাহাড়ের এমন মনোরম আবহাওয়া পর্যটকদের জন্যেও খুশির বিষয়।
advertisement
5/5
উত্তর দিনাজপুর, দক্ষিনদিনাজপুর, ইসলামপুর, গঙ্গারামপুরেও সকাল থেকে রোদ ঝলমল করছে। পরিষ্কার আকাশ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather Update: কাটছে বর্ষার ছায়া! ঝাঁ চকচকে পাহাড়ের আকাশ, উইকেন্ডে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? রইল আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল