TRENDING:

NH10 Closed: গলগলিয়ে ভেঙে ভেসে যাচ্ছে রাস্তা, হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নামছে পাথর, বিধ্বংসী তিস্তাই একাই খেয়ে নিচ্ছে সব, রইল ফটো

Last Updated:
NH10 Closed: তারখোলায় তিস্তার ধারে ধস, বিপর্যস্ত এনএইচ-১০, আতঙ্কে পথচলতি মানুষ
advertisement
1/5
ভেঙে ভেসে যাচ্ছে রাস্তা,হুড়মুড়িয়ে ঢাল বেয়ে নামছে পাথর,বিধ্বংসী তিস্তা একাই খাচ্ছে
লাগাতার বর্ষণে ফের বিপর্যস্ত হয়ে পড়ল পাহাড়ের রাস্তা। শনিবার সকালে কালিম্পং জেলার তারখোলা (১০ মাইল) এলাকায় তিস্তার ধারে ১০ নম্বর জাতীয় সড়কের একটি বড় অংশ ধসে পড়ে যায় নদীর গর্ভে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। রাস্তা দিয়ে যাতায়াত করা যাত্রী ও চালকরা পড়েছেন বিপাকে।
advertisement
2/5
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধসের কারণে তিস্তার ওপরে রাস্তার একাংশ এখন কার্যত ঝুলন্ত অবস্থায় রয়েছে। ইতিমধ্যে এলাকায় যান চলাচল বন্ধ করে ট্রাফিক ডাইভারশনের ব্যবস্থা করা হয়েছে। যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিকল্প রুট ধরে।
advertisement
3/5
এই জাতীয় সড়ক ধরেই শিলিগুড়ি, কালিম্পং, গ্যাংটক সহ একাধিক গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াত করে প্রচুর যাত্রী ও পণ্যবাহী গাড়ি। ফলে এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। বড় যানবাহনের উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
4/5
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তা নদী ভয়ানক রূপ নিয়েছে। সেই স্রোতের চাপে রাস্তার পাশের মাটি ধসে পড়েছে।
advertisement
5/5
যাত্রাপথে বেরোনোর আগে যাত্রী ও চালকদের জাতীয় সড়কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে তবেই রওনা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
NH10 Closed: গলগলিয়ে ভেঙে ভেসে যাচ্ছে রাস্তা, হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নামছে পাথর, বিধ্বংসী তিস্তাই একাই খেয়ে নিচ্ছে সব, রইল ফটো
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল