TRENDING:

Malda News: কলেজের আদলে প্রাথমিক স্কুলে ফ্রেশার্স! খানাপিনা-নাচগানের মাধ্যমে কচিকাঁচাদের বরণ, মালদহের বিদ্যালয়ে চমকপ্রদ উদ্যোগ

Last Updated:
Malda News: এলাকায় এই প্রথম প্রাথমিক বিদ্যালয়ের এমন অনুষ্ঠান দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের এমন আয়োজনকে সাধুবাদ জানান সকলে।
advertisement
1/5
কলেজের আদলে প্রাথমিক স্কুলে ফ্রেশার্স! খানাপিনা-নাচগানের মাধ্যমে কচিকাঁচাদের বরণ
নবাগত খুদে ছাত্রছাত্রীদের বরণ করতে প্রাথমিক বিদ্যালয়ে অভিনব উদ্যোগ। এবার মালদহের এক প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমক করে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হল। সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ খাবার আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হল খুদে পড়ুয়াদের। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
advertisement
2/5
মালদহের রতুয়া দুই ব্লকের আড়াইডাঙ্গা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই নবীন বরণ অনুষ্ঠান। যেখানে স্মৃতি স্মারক তুলে দিয়ে নবাগত খুদে ছাত্রছাত্রীদের বরণ করেন শিক্ষক-শিক্ষিকা ও আধিকারিকরা। পাশাপাশি পরীক্ষায় মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।
advertisement
3/5
স্কুলের এক পড়ুয়া মাধব দাস জানান, "এই প্রথম স্কুলে এমন অনুষ্ঠান দেখলাম। পরীক্ষায় দ্বিতীয় হওয়ায় পুরস্কৃত হয়ে খুব ভাল লাগছে। প্রতিবছর‌ এই ধরনের অনুষ্ঠান হলে আগামীতে পড়াশোনায় আরও আগ্রহ বাড়বে।"
advertisement
4/5
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব কুমার জানান, "পড়াশোনায় ছাত্রছাত্রীদের আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ। এতদিন উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নবাগত ছাত্রছাত্রীদের বরণ করতে দেখেছিলাম। তবে শুধু কলেজ বা বিশ্ববিদ্যালয় নয়, স্কুলেও যে এমন অনুষ্ঠান করা যায় তা তুলে ধরতে এমন উদ্যোগ নেওয়া। এর ফলে খুদে পড়ুয়াদের স্কুলে আসার আগ্রহ বাড়বে এবং এলাকার বাচ্চারা স্কুলমুখী হবে।"
advertisement
5/5
এদিন এই নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রতুয়া দুই ব্লকের বিডিও শেখর শেরপা। ছাত্রছাত্রীদের হাতে স্মৃতি স্মারক ও পুরস্কার তুলে দিয়ে আগামীতে এই ধরনের অনুষ্ঠান প্রতিবছর করার জন্য পরামর্শ দেন। এলাকায় এই প্রথম প্রাথমিক বিদ্যালয়ের এমন অনুষ্ঠান দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের এমন আয়োজনকে সাধুবাদ জানান পড়ুয়া থেকে গ্রামবাসী সকলে। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Malda News: কলেজের আদলে প্রাথমিক স্কুলে ফ্রেশার্স! খানাপিনা-নাচগানের মাধ্যমে কচিকাঁচাদের বরণ, মালদহের বিদ্যালয়ে চমকপ্রদ উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল