TRENDING:

Snowfall Alert in West Bengal: সাগরে ফের হুঙ্কার নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, উত্তরে চরম সতর্কতা তুষারপাতের, ওয়েদার আপডেট

Last Updated:
Snowfall Alert in West Bengal: ঘন কুয়াশায় মেঘে ঢাকা আকাশের সঙ্গে ক্রিসমাসের আগেই তুষারপাতের সম্ভাবনা শৈল শহর দার্জিলিংয়ে!
advertisement
1/7
সাগরে ফের হুঙ্কার নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, উত্তরে চরম সতর্কতা তুষারপাতের
ডিসেম্বরে কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় মুড়েছে পাহাড় থেকে সমতল। ক্রিসমাসের আগেই দার্জিলিং এবং কালিম্পংয়ের এর উচু পার্বত্য এলাকা গুলিতে তুষারপাতের সম্ভাবনা, কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি পারদ। সিকিম সান্দাকফুর পর এবার দার্জিলিংয়ে তুষারপাতের পালা। সাদা বরফের চাদরে ঢাকবে শৈল শহরের অলিগলি।
advertisement
2/7
আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে ফের  ঘূর্ণিঝড়ের ধাক্কা বঙ্গোপসাগরের উপকূলে। প্রবল বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এদিকে দেশে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সতর্কতার মধ্যেই এবার আবহাওয়ার বিরাট হুঁশিয়ারি রাজ্যে রাজ্যে।
advertisement
3/7
এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্রটি সাইক্লোনিক সার্কুলেশনের সঙ্গে যুক্ত রয়েছে৷ এটি সমুদ্রতল থেকে ৩.১ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এটি আরও সুস্পষ্ট হয়ে উঠতে চলেছে৷ এটি তামিলনাড়ু উপকূল ধরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে৷
advertisement
4/7
সোমবার শৈলশহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা। দার্জিলিং  কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার,এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ফুরফুরে ঠাণ্ডা হাওয়ার সঙ্গে শীতের আমেজ। কুয়াশাচ্ছন্ন আকাশ চারিদিকে। ক্রিসমাসের আগেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে । ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। ঘন কুয়াশার চাদরে মুড়েছে শহর থেকে গ্রাম। হাড়  কাঁপানো শীতে কাঁপছে গোটা উত্তরবঙ্গ।
advertisement
5/7
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে  পারে দার্জিলিং, সোনাদা, ঘুম সহ কালিম্পং পার্বত্য এলাকা । শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র। রাস্তায় রাস্তায় গা-হাত-পা সেঁকতে আগুন জ্বালিয়ে বসে রয়েছে স্থানীয়রা সঙ্গে যোগ দিয়েছে পর্যটকরাও।
advertisement
6/7
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে। ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ। বৃষ্টি হলেই পারদ আরো কমবে। সব মিলিয়ে কনকনে ঠান্ডায় জমবে উত্তরবঙ্গ।
advertisement
7/7
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোন পূর্বাভাস নেই  উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ।উত্তরবঙ্গ জুড়ে জাকিয়ে শীতের আমেজ। দারুন মুডে শীতের আমেজ ঘন কুয়াশায় ঢাকা পাহাড় থেকে সমতল।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Snowfall Alert in West Bengal: সাগরে ফের হুঙ্কার নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, উত্তরে চরম সতর্কতা তুষারপাতের, ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল