TRENDING:

North Sikkim Close: বড়দিনের আগে খারাপ খবর! পর্যটকদের জন্য ফের বন্ধ উত্তর সিকিম, কবে খুলতে পারে? জানুন

Last Updated:
North Sikkim Closed before Christmas: সিকিমের উত্তরাংশে চুংথাং-লাচেন রুটে রংমা রেঞ্জ এলাকায় ধস নামায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল, আটকে পড়েন বহু পর্যটক।
advertisement
1/5
বড়দিনের আগে খারাপ খবর! পর্যটকদের জন্য ফের বন্ধ উত্তর সিকিম, কবে খুলতে পারে?
*শুক্রবার সকালে সিকিমের উত্তরাংশে চুংথাং-লাচেন রুটে রংমা রেঞ্জ এলাকায় ধস নামায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। এতে আটকে পড়েন বহু পর্যটক। তবে সিকিম পর্যটন দফতরের দাবি, সন্ধ্যায় রাস্তা কিছুটা মেরামত করে প্রায় ২০০ পর্যটককে গ্যাংটকে ফিরিয়ে আনা হয়েছে।
advertisement
2/5
*প্রশাসনিক সূত্রে জানা গেছে, পুরোপুরি রাস্তা সচল হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। এই কারণে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাস্তাটি পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত কোনও পারমিট দেওয়া হবে না।
advertisement
3/5
*এক বছর পর ১০ ডিসেম্বর লাচেনের দরজা পর্যটকদের জন্য খুলেছিল এবং তুষারপাতের সঙ্গে সঙ্গতি রেখে উত্তর সিকিমে পর্যটকদের সংখ্যা বেড়ে গিয়েছিল।
advertisement
4/5
*বিশেষ করে লাচুং ও লাচেনে হোটেলে জায়গা পাওয়া ছিল কঠিন। তবে এখন রাস্তা বন্ধ হওয়ার ফলে পর্যটন ব্যবসায়ীরা ফের হতাশ।
advertisement
5/5
*বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এই ধসের কারণে সিকিমের পর্যটন শিল্পে বড় ধরনের ধাক্কা লেগেছে এবং তার প্রভাব বড়দিনের মরশুমে পর্যটকদের আনাগোনায় পড়বে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Sikkim Close: বড়দিনের আগে খারাপ খবর! পর্যটকদের জন্য ফের বন্ধ উত্তর সিকিম, কবে খুলতে পারে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল