TRENDING:

Jalpaiguri News: কৌশিকী অমাবস্যায় উত্তরবঙ্গে তারা পুজো, চা বাগানের মন্দিরে ভক্তদের ভিড়

Last Updated:
সবুজ চা বাগানের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই নতুন মন্দির ইতিমধ্যেই সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। মায়ের শরীরের অলৌকিক শ্রী যেন গাছপালার আড়াল থেকে উঁকি দিচ্ছে ভক্তদের। পৌঁছনোও এক রকম ভ্রমণের মতো অভিজ্ঞতা ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ভেতর দিয়ে পৌঁছতে হয় মন্দিরে।
advertisement
1/5
শুধু দক্ষিণবঙ্গেই নয়, এবার উত্তরবঙ্গেও তারা মায়ের দর্শন! জানুন কোথায়
এবার তারা মায়ের পুজোর আয়োজন জলপাইগুড়ির পাথরিকুটি চা বাগানে । কৌশিকী অমাবস্যার সকালেই ‘শ্রদ্ধা’ নামক এক সংগঠনের উদ্যোগে মন্দিরে দেবীর প্রতিষ্ঠা ও পুজো শুরু হয়েছে। সকাল থেকেই উপচে পড়া ভিড় ভক্তদের। শহর থেকে বহু মানুষ ছুটে এসেছেন এই পুজো দেখতে।
advertisement
2/5
চা বাগানের নিস্তব্ধতার মাঝেই ঢাক-ঢোল, শঙ্খ আর ভক্তির সুরে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। নিয়মনীতি মেনে চলছে দেবীর পুজো।
advertisement
3/5
আরাধনার মধ্য দিয়ে ভক্তরা মাতোয়ারা। দুপুর দুটো থেকে শুরু হয় মায়ের যজ্ঞ। গভীর রাত পর্যন্ত চলবে বিশেষ পুজো । সংগঠনের দাবি, তারাপীঠের মায়ের মতোই এখানে নিয়মনীতি মেনে তারা মায়ের পুজো করা হবে।
advertisement
4/5
সবুজ চা বাগানের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই নতুন মন্দির সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ভেতর দিয়ে পৌঁছতে হয় মন্দিরে।
advertisement
5/5
পর্যটকরাও ভিড় করছেন এই পূজামণ্ডপে। চা-বাগানে এমন আয়োজন উত্তরবঙ্গের মানুষদের জন্য নিঃসন্দেহে এক বড় চমক।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: কৌশিকী অমাবস্যায় উত্তরবঙ্গে তারা পুজো, চা বাগানের মন্দিরে ভক্তদের ভিড়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল