Jalpaiguri News: উত্তরবঙ্গের যাত্রীদের জন্য বিরাট সুখবর, বহুদিনের দাবি পূরণ! 'এই' রুটে চালু হল সরকারি বাস
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Jalpaiguri News: নিয়মিত বাস চালু হল এই গুরুত্বপূর্ণ রুটে, যা দীর্ঘদিন ধরে শুধুমাত্র প্রাইভেট গাড়ির উপর নির্ভরশীল ছিল।
advertisement
1/5

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য এক সুখবর! বহুদিনের দাবি পূরণ করে অবশেষে চালু হল জলপাইগুড়ি–মাথাভাঙ্গা–কোচবিহার রুটে সরকারি বাস পরিষেবা। নিয়মিত বাস চালু হল এই গুরুত্বপূর্ণ রুটে, যা দীর্ঘদিন ধরে শুধুমাত্র প্রাইভেট গাড়ির উপর নির্ভরশীল ছিল।
advertisement
2/5
নতুন এই পরিষেবার ফলে জলপাইগুড়ি, মাথাভাঙ্গা ও কোচবিহারের মধ্যে যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে বলে আশা করছেন এলাকাবাসী।
advertisement
3/5
জলপাইগুড়ি থেকে ছাড়বে সকাল ৯:১০ মিনিটে ।মাথাভাঙ্গা থেকে ফিরতি যাত্রা শুরু বিকেল ৪:১৫ মিনিটে।
advertisement
4/5
এতদিন এই রুটে সরকারি পরিবহন না থাকায় সাধারণ যাত্রীদের নির্ভর করতে হত প্রাইভেট গাড়ির উপর, যা একদিকে যেমন ব্যয়বহুল, তেমনি অনেক সময় অনিরাপদও। এখন সেই অভাব পূরণ করল NBSTC-এর এই নতুন উদ্যোগ।খুশি যাত্রীরাও।
advertisement
5/5
এই বিষয় নিয়ে NBSTC চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, বহুদিন ধরে যাত্রীদের একটা দাবি ছিল এই রোডে বাসের সরকারি বাসের। কারণ, বেসরকারি বাসের উপরে নির্ভরশীল ছিল যাত্রীরা। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং NBSTC এর উদ্যোগে সাধারণ মানুষের জন্যেই এই পরিষেবা।