TRENDING:

Jalpaiguri News: রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা! ধূপগুড়িতে প্রাণ গেল দাঁতাল হাতির, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ১

Last Updated:
Jalpaiguri News: রবিবার ভোরে রেললাইন পার হওয়ার সময় মালগাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় দুই হাতি। কিছুদূর এগিয়েই লোকালয়ে ঢুকে একটি দাঁতাল হাতির মৃত্যু হয়। অন্য হাতিটি গুরুতর আহত অবস্থায় রেললাইনের ধারে পড়ে রয়েছে।
advertisement
1/5
রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা! ধূপগুড়িতে দাঁতাল হাতির মৃত্যু, আহত আরও ১
খাবারের খোঁজে জঙ্গল থেকে পাঁচটি হাতি লোকালয়ে ঢুকেছিল। কিন্তু সেই পথচলাই কাল হয়ে দাঁড়াল! পাঁচ হাতির দলের মধ্যে একটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরেকটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দূর থেকে পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে দলের বাকি তিন হাতি। শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
2/5
রবিবার ভোরে ধূপগুড়ির ভোটপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় মালগাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় দুই হাতি। কিছুদূর এগিয়েই লোকালয়ে ঢুকে মৃত্যু হয় একটি দাঁতাল হাতির। অন্য হাতিটি গুরুতর আহত অবস্থায় রেললাইনের ধারে পড়ে রয়েছে। আহত হাতিটিকে দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মরাঘাট রেঞ্জের বনকর্মী এবং রেল কর্তৃপক্ষ।
advertisement
3/5
জানা গিয়েছে, দুর্ঘটনার পর দলের বাকি তিন হাতি আশেপাশের গ্রাম এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
4/5
ইতিমধ্যেই ঘটনাটির তদন্তে নেমেছে বন দফতর। গরুমরা ডিভিশনের বনকর্তা জানান, “সম্পূর্ণ তদন্তের পরেই সঠিকভাবে জানা যাবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল।”
advertisement
5/5
এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বন দফতর আহত হাতিটির চিকিৎসা ও দলের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ করছে। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা! ধূপগুড়িতে প্রাণ গেল দাঁতাল হাতির, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল