TRENDING:

Dual Cyclonic Circulation: তাপমাত্রা হালকা কমলেও শিরশিরানি অমিল, বাংলার দু'পাশে জোড়া সাইক্লোনিক সার্কুলেশন, ফের কি বৃষ্টির ভ্রূকূটি

Last Updated:
weather update of north bengal IMD Bengal Weather Update: দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকায় বৃষ্টির সতর্কতা। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
1/13
তাপমাত্রা হালকা কমলেও শিরশিরানি অমিল, বাংলার দু'পাশে জোড়া সাইক্লোনিক সার্কুলেশন
শীত কোনও একটা জায়গায় থমকে আটকে রয়েছে৷ আর এরই মধ্যে ফের একবার দু দুটি সাইক্লোনিক সার্কুলেশেনের উপস্থিতি৷ আর সেটাই বাধা হচ্ছে দ্রুত তাপমাত্রার পারদ পতনের কারণে৷ একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে বাংলাদেশের উপর দিয়ে৷ এটি বিস্তৃত রয়েছে ১.৫ কিমি থেকে ৩.১ কিমি পর্যন্ত ৷ Photo -Represnetative 
advertisement
2/13
এই ওয়েদার অ্যালার্টের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিংম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টির  সম্ভাবনা রয়েছে৷ Photo -Represnetative
advertisement
3/13
একদিকে শীতের আমেজ অন্যদিকে বৃষ্টি সবমিলিয়ে হযবরল উত্তরবঙ্গের আবহাওয়া। ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উত্তরের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস , আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গুটি গুটি পায়ে উত্তরে শীতের প্রবেশ,আস্তে আস্তে পারদ নামতে শুরু করেছে শৈল শহরে।
advertisement
4/13
মঙ্গলবার দার্জিলিং , কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই পাঁচ জেলায়  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পার্বত্য অঞ্চলের বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে , ইতিমধ্যেই শৈল শহর জুড়ে শীতের আমেজ, তার মধ্যেই জারি বৃষ্টির পূর্বাভাস ।
advertisement
5/13
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবারের পর থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না।
advertisement
6/13
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। উত্তরের কোনো জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির রেশ কাটলেই উত্তরে শীতের প্রবেশ।
advertisement
7/13
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরের প্রত্যেকটি জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।যদিও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ইতিমধ্যেই পরিষ্কার আকাশ ফুরফুরে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত আসছে।
advertisement
8/13
এদিকে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে রয়েছে এটি বঙ্গোপসাগরের উপর রয়েছে৷ এটি সমুদ্রতল থেকে ১.৫ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষত উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
9/13
বৃষ্টির পূর্বাভাস‌ দক্ষিণবঙ্গের এক জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকায় বৃষ্টির সতর্কতা। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
10/13
নতুন করে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে! আজ তৈরি হবে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
11/13
হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে। স্বল্পবৃষ্টির সম্ভাবনা দক্ষিণের উপকূলের জেলায়। আগামী ৪-৫ দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। নতুন করে দিন ও রাতের তাপমাত্রা নামার সম্ভাবনা কম রাজ্যে। বাতাসে জলীয় বাষ্পের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে।
advertisement
12/13
পশ্চিমের জেলা-সহ কিছু জেলায় হালকা শীতের আমেজ রাতে ও খুব সকালের দিকে থাকবে। আগামী পাঁচ দিন এরকমই আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
13/13
আজ, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Dual Cyclonic Circulation: তাপমাত্রা হালকা কমলেও শিরশিরানি অমিল, বাংলার দু'পাশে জোড়া সাইক্লোনিক সার্কুলেশন, ফের কি বৃষ্টির ভ্রূকূটি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল