TRENDING:

Weather: মকর সংক্রান্তির আগে ফের ঝেঁপে বৃষ্টি? কোন কোন জেলায় ঝড়বৃষ্টির অশনি? জানিয়ে দিল আলিপুর

Last Updated:
Weather : ফের ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া, উত্তুরে হাওয়ার সঙ্গে কুয়াশার দাপট কখনো আবার রোদের ঝলকানি তার মাঝেই আবার চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিংয়ে হতে পারে তুষারপাত
advertisement
1/5
মকর সংক্রান্তির আগে ফের ঝেঁপে বৃষ্টি? কোন কোন জেলায় ঝড়বৃষ্টির অশনি? জানুন
*ঘন কুয়াশার মাঝে কখনো সোনালী রোদ আবার মেঘে ঢাকা আকাশ সঙ্গে ফুরফুরে ঠান্ডা হাওয়ায় হাড়হিম করা শীত শৈলশহরে। নতুন বছরে বাহারি মুডে খেল দেখাচ্ছে উত্তরের আবহাওয়া ঠান্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতল।
advertisement
2/5
*শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে রোদের ঝলকানি ,উত্তরে হওয়ার জেরে শীতের আমেজ শৈলশহর জুড়ে। উত্তরের পাঁচ জেলাতেই হাড় কাঁপানো শীত। কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা আকাশ সঙ্গে কনকনে উত্তরে হাওয়া। চলতি সপ্তাহেই ফের ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া।
advertisement
3/5
*ইতিমধ্যেই পারদ নামতে শুরু করেছে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি ছুঁইছুঁই। নতুন বছরে চলতি সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস আর তার মাঝেই তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে।
advertisement
4/5
*আইএমডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে কনকনে শীতের সঙ্গে বইবে উত্তরে হাওয়া সঙ্গী হবে কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা আকাশ। বৃষ্টি হলেই পারদ আরও কমবে, হুহু করে বাড়বে শীত।
advertisement
5/5
*হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে পারদ আরও কমবে ইতিমধ্যেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জাকিয়ে শীত। ঘন কুয়াশার সঙ্গে উত্তুরে হওয়ার দাপটে ঠান্ডায় কাঁপবে গোটা উত্তরবঙ্গ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather: মকর সংক্রান্তির আগে ফের ঝেঁপে বৃষ্টি? কোন কোন জেলায় ঝড়বৃষ্টির অশনি? জানিয়ে দিল আলিপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল