TRENDING:

Weather: রাত পোহালেই আচমকা বদলাবে আবহাওয়া! এই মুহূর্তে কতটা এগিয়ে এল নিম্নচাপ? কখন, কোথায় শুরু ঝড়-বৃষ্টি? জানিয়ে দিল আলিপুর

Last Updated:
Weather: ১৬ ডিসেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়। পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপটি আরও সক্রিয় হয়ে উঠবে ১৭-১৮ ডিসেম্বরের মধ্যে। পরবর্তী ২ দিনের মধ্যে এই নিম্নচাপটির তামিলনাড়ুর দিকে পশ্চিম-উত্তর-পশ্চিমে সরে যাওয়ার সম্ভাবনা।
advertisement
1/11
রাত পোহালেই আচমকা বদলাবে আবহাওয়া! এই মুহূর্তে কতটা এগিয়ে এল নিম্নচাপ? জানুন
*ডিসেম্বরে শীতের দাপট। ফুল মুডে উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ। চলতি মাসেই সিকিমের পর দার্জিলিং এবং কালিম্পংয়ের উচু পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা সঙ্গে হাড় কাঁপানো শীত।
advertisement
2/11
*আজ মঙ্গলবার শৈলশহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা। উত্তরের পাঁচ জেলাতেই শীতের দাপট। কুয়াশাচ্ছন্ন আকাশ চারিদিকে। ক্রিসমাসের আগেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল, হাড়  কাঁপানো শীতে কাঁপছে গোটা উত্তরবঙ্গ।
advertisement
3/11
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে  পারে দার্জিলিং, সোনাদা, ঘুম সহ কালিম্পং পার্বত্য এলাকা । শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র। রাস্তায় রাস্তায় গা-হাত-পা সেঁকতে আগুন জ্বালিয়ে বসে রয়েছে স্থানীয়রা সঙ্গে যোগ দিয়েছে পর্যটকরাও।
advertisement
4/11
*আইএমডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে। পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ। বৃষ্টি হলেই পারদ আরও কমবে। সব মিলিয়ে কনকনে ঠান্ডায় জমবে উত্তরবঙ্গ। চলতি মাসেই আরো তিন থেকে চার ডিগ্রি পারদ নামতে পারে।
advertisement
5/11
*হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই  উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ। উত্তরবঙ্গ জুড়ে জাকিয়ে শীতের আমেজ। দারুন মুডে শীতের আমেজ ঘন কুয়াশায় ঢাকা পাহাড় থেকে সমতল।
advertisement
6/11
*রাত পোহালেই আচমকা বদলাবে আবহাওয়া! এই মুহূর্তে কতটা এগিয়ে এল নিম্নচাপ? কখন, কোথায় শুরু ঝড়-বৃষ্টি? ১৬ ডিসেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়। পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপটি আরও সক্রিয় হয়ে উঠবে ১৭-১৮ ডিসেম্বরের মধ্যে। ফাইল ছবি।
advertisement
7/11
*পরবর্তী ২ দিনের মধ্যে এই নিম্নচাপটির তামিলনাড়ুর দিকে পশ্চিম-উত্তর-পশ্চিমে সরে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স মধ্যম এবং উপরের ট্রপোস্ফিয়ারে একটি ট্রফ আকারে সক্রিয় রয়েছে। এই দুটি সিস্টেমের প্রভাবে ১৭ এবং ১৮ ডিসেম্বর তামিলনাড়ুর বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
8/11
*উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমায় আজ ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭-২০ ডিসেম্বরের মধ্যে, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমার বিচ্ছিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বিচ্ছিন্ন বজ্রপাত হতে পারে। এইসমস্ত এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্র সৈকত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। ফাইল ছবি।
advertisement
9/11
*আবহাওয়া দফতরের মতে, পশ্চিম মধ্য প্রদেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পূর্ব রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে। ফাইল ছবি।
advertisement
10/11
*পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় সকাল ও সন্ধ্যায় ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি পূর্ব রাজস্থান এবং মধ্যপ্রদেশের বিচ্ছিন্ন অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
11/11
*উইকেন্ডে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তরের দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ও দক্ষিণের কলকাতা-সহ নয় জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে সামান্য বেড়েছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় আরও চড়বে পারদ। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেই আশঙ্কা। কাল থেকে আংশিক মেঘলা আকাশ; শীতের আমেজ কমবে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather: রাত পোহালেই আচমকা বদলাবে আবহাওয়া! এই মুহূর্তে কতটা এগিয়ে এল নিম্নচাপ? কখন, কোথায় শুরু ঝড়-বৃষ্টি? জানিয়ে দিল আলিপুর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল