Weather Update: আকাশ ভেঙে ঝড়বৃষ্টি, উত্তরে ৫ জেলায় হলুদ সতর্কতা! কবে ফের দেখা মিলবে রোদের? আবহাওয়ার বড় আপডেট জানুন
- Reported by:Sujoy Ghosh
- Published by:Ankita Tripathi
Last Updated:
পাহাড় থেকে সমতল বসন্তেই যেন বর্ষাকাল! দফায় দফায় নাজেহাল বৃষ্টি অতিষ্ঠ উত্তরবঙ্গবাসী। উত্তরের পাঁচ জেলায় জারি হলুদ সতর্কতা
advertisement
1/5

ফের শৈলশহরের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই পাহাড় থেকে সমতলজুড়ে বৃষ্টির জেরে শৈল শহরে জমজমাট ঠান্ডা। শীতের পর বসন্তেও নাছোড়বান্ধা বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। বৃষ্টির জেরে অতিষ্ঠ উত্তরবঙ্গবাসী।
advertisement
2/5
রবিবার সকাল থেকেই মেঘ আর রোদের লুকোচুরি খেলা সঙ্গে উত্তুরে হওয়ার দাপটে ঠান্ডায় কাপছে শৈল শহর । বসন্ত এবার ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার পাঁচ জেলাতেই জারি হলুদ এবং কমলা সতর্কতা।
advertisement
3/5
চলতি সপ্তাহে বৃষ্টির পরেই উত্তরের আবহাওয়ায় বিরাট পরিবর্তন। সমতলের পাশাপাশি পাহাড়েও তাপমাত্রা বাড়বে। হাতে গোনা আর কয়েকদিন তারপরেই শীত বৃষ্টিকে টাটা বাই বাই করে নাজেহাল গরমে ভুগবে উত্তরবঙ্গবাসী।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে উঁচু পার্বত্য এলাকায় শীতের আমেজের সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তারপরেই ধীরে ধীরে পারদ বাড়বে।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উঁচু পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও ঝমঝমিয়ে বৃষ্টি। অন্যদিকে বৃষ্টির পরেই সমতলজুড়ে চলবে রোদের ঝলকানি। বসন্তেই শীত গ্রীষ্ম বর্ষা মিলেমিশে একাকার।