TRENDING:

IMD Weather Update: ঠান্ডা কি টাটা বাই বাই? শীতের কামড় আর কি ফিরবে? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: ঠান্ডা উধাও। সকালের দিকে শীতের আমেজ শুধু। আর কি ঠান্ডা পড়বে বাংলায়? আবহাওয়ার বড় খবর...
advertisement
1/5
ঠান্ডা কি টাটা বাই বাই? শীতের কামড় আর কি ফিরবে? আবহাওয়ার বড় খবর
সকাল হলেই ঝলমলে রোদ রাত হলেই কনকনে ঠান্ডা। সময় সময়ে আবহাওয়ার মোট পরিবর্তন । শীতের সকালে তাপমাত্রার অংক গিয়ে ঠেকছে ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশাকে টাটা বাই বাই করে ঝলমলে সোনালী রোদ পাহাড় থেকে সমতলজুড়ে।
advertisement
2/5
সোমবার সকাল থেকেই ঘন কুয়াশাকে বিদায় জানিয়ে রোদের আলোয় সোনালি রঙে রাঙা পাহাড় সঙ্গে ঠাণ্ডা ফুরফুরে হাওয়া।উত্তরের পাঁচ জেলাতেই ঝলমলে রোদ পরিষ্কার নীল ঝকঝকে আকাশ। সন্ধ্যা হতেই ফের হু হু করে বাড়ছে ঠান্ডা।
advertisement
3/5
উত্তুরে কনকনে ঠান্ডা হওয়ার পাশাপাশি ঝলমলে রোদ। চলতি সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শৈলশহর দার্জিলিংয়ে। শীতের মরশুমে সোনালি মিঠে রোদে বসে গা গরম করতে ব্যস্ত পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তবে চলতি সপ্তাহেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া।
advertisement
4/5
আইএমডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে  শীত আরও বাড়বে, হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাত। বৃষ্টির পরেই হুহু করে কমবে পারদ জাকিয়ে পড়বে শীত কুয়াশায় ঢাকবে পাহাড় থেকে সমতল।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পরেই ফের বদলাবে উত্তরের আবহাওয়া, হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী। চলতি মাসেই সাদা বরফের চাদরে মুড়বে শৈলশহর দার্জিলিং। হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Weather Update: ঠান্ডা কি টাটা বাই বাই? শীতের কামড় আর কি ফিরবে? আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল