TRENDING:

IMD Weather Update: বাংলার ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, গরমের দাপট বাড়ছে সমতলে! আবহাওয়া আপডেট

Last Updated:
IMD Weather Update: সপ্তাহ জুড়েই দফায় দফায় চলবে বৃষ্টিপাত! বারে বারে মুড পাল্টাচ্ছে আবহাওয়া! আবহাওয়ার বিরাট আপডেট।
advertisement
1/5
বাংলার ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, গরমের দাপট বাড়ছে সমতলে! আবহাওয়া আপডেট
ফের সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা পাহাড়জুড়ে। ফের একবার কনকনে হাড়  কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় ঢাকবে চারিদিক। শীতের বিদায় বেলায় বারে বারে ভোল পাল্টাচ্ছে উত্তরের আবহাওয়া।
advertisement
2/5
শুক্রবার শৈল শহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা সঙ্গে ঘন কুয়াশা তার মাঝেই অব্যাহত বৃষ্টির পূর্বাভাস। উত্তরের দুই জেলা দার্জিলিং, কালিম্পংয়ের উচু পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বাকি তিন জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুষ্ক আবহাওয়ার সঙ্গে ফুরফুরে ঠাণ্ডা হাওয়া।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে শীতের দাপট। দিনের সঙ্গে সঙ্গে পারদ আরও বাড়বে। বৃষ্টির শেষেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই বৃষ্টির আশঙ্কা।
advertisement
4/5
আই এম ডি-র রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে দফায় দফায় চলবে বৃষ্টিপাত। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে এখনও শীতের আমেজ অব্যাহত থাকলেও সমতলে ইতিমধ্যে উষ্ণতার ছোঁয়া।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে প্রত্যেকটি জেলায় বৃষ্টির পরেই ধীরে ধীরে বাড়বে পারদ। নাজেহাল গরমে অতিষ্ঠ হবে উত্তরবঙ্গবাসী।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Weather Update: বাংলার ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, গরমের দাপট বাড়ছে সমতলে! আবহাওয়া আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল