TRENDING:

IMD Weather Update: ফের বৃষ্টির পূর্বাভাস বাংলার ৪ জেলায়, হু হু করে নামবে তাপমাত্রা! এবার কি জমিয়ে ঠান্ডা?

Last Updated:
IMD Weather Update: উত্তরের পাঁচ জেলাতেই শীতের আমেজ। ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ পাহাড় থেকে সমতলে। বৃষ্টি হবে কোন কোন জেলায়?
advertisement
1/5
ফের বৃষ্টির পূর্বাভাস বাংলার ৪ জেলায়, হু হু করে নামবে তাপমাত্রা! আবহাওয়ার খবর
ফের উত্তরে শীতের প্রবেশ ঘন কুয়াশায় ঢাকা চারিপাশ। সময়ে সময়ে আবহাওয়ার বিরাট পরিবর্তন। উত্তুরে হওয়ার দাপটে ফের শীতের চোখরাঙানি উত্তরবঙ্গের একাধিক জেলায়।
advertisement
2/5
বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশা রোদের লুকোচুরি খেলা সঙ্গে ঠাণ্ডা ফুরফুরে হাওয়া শৈলশহর দার্জিলিংয়ে। উত্তরের পাঁচ জেলাতেই শীতের আমেজ। ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ পাহাড় থেকে সমতলে।
advertisement
3/5
উত্তুরে কনকনে ঠান্ডা হওয়ার পাশাপাশি ঝলমলে রোদ। চলতি সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শৈলশহর দার্জিলিংয়ে। তবে বৃষ্টির পরেই হু হু করে কমবে পারদ। শীতের দাপটে হাড় কাঁপবে উত্তরবঙ্গবাসীর।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে শীত আরও বাড়বে, চলতি সপ্তাহের উইকেন্ডেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গবাসী।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পরেই জাকিয়ে শীত উত্তরের জেলাগুলিতে। বৃষ্টির মাঝেই সাদা বরফের চাদরে মুড়তে পারে শৈলশহর দার্জিলিং। ঘন কুয়াশার সঙ্গে উত্তুরে কনকনে হওয়ার দাপটে কাঁপবে গোটা উত্তরবঙ্গ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Weather Update: ফের বৃষ্টির পূর্বাভাস বাংলার ৪ জেলায়, হু হু করে নামবে তাপমাত্রা! এবার কি জমিয়ে ঠান্ডা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল