TRENDING:

IMD Weather Update: শীতের মুখে ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ায় বিরাট বদল বাংলার ৩ জেলায়

Last Updated:
IMD Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ ঘন কুয়াশা কনকনে হাড় কাঁপানো শীত। ফের হবে বৃষ্টি।
advertisement
1/5
শীতের মুখে ঘন কুয়াশা, বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ায় বড় বদল বাংলার ৩ জেলায়
সকাল থেকে মেঘলা আকাশ ঘন কুয়াশা কনকনে হাড় কাঁপানো শীত। এর মাঝেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না,ফের একবার শীতের মুখে শৈলশহরে বৃষ্টির পূর্বাভাস ,যদিও সমতলজুড়ে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। ঘন কুয়াশার চাদরে মুড়েছে শহর থেকে গ্রাম।
advertisement
2/5
বৃহস্পতিবার শৈলশহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা ঘন কুয়াশার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার,এবং কোচবিহার এই চার জেলাতেই ফুরফুরে ঠাণ্ডা হাওয়ায় জাঁকিয়ে শীতের আমেজ।ইতিমধ্যেই সকলের সঙ্গী হয়েছে মোটা শীতবস্ত্র। শরীর গরম রাখতে রাস্তার ধারে ধারে আগুন জ্বালিয়ে হাত পা সেকছে স্থানীয়রা।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরে পারদ আরো কমবে। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না। ধীরে ধীরে শীত আরো বাড়বে। ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড় থেকে সমতল।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং এবং সিকিমে।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোন পূর্বাভাস নেই  উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ।উত্তরবঙ্গ জুড়ে জাকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। একদিকে বৃষ্টি অন্যদিকে ঘন কুয়াশা সব মিলিয়ে জমজমাটি শীতের আমেজ গোটা উত্তরবঙ্গ জুড়ে। চলতি মাসেই হাড় কাঁপানো শীতে কাঁপবে গোটা উত্তরবঙ্গ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Weather Update: শীতের মুখে ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ায় বিরাট বদল বাংলার ৩ জেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল