TRENDING:

IMD Weather Update: হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে ঝড়-বৃষ্টি, বাজ-বিদ্যুতের ঝলকানির পূর্বাভাস ৬ জেলায়! আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: উত্তরের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা! বৃষ্টির পরেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া।
advertisement
1/5
হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে ঝড়-বৃষ্টি, বাজ-বিদ্যুতের ঝলকানির পূর্বাভাস ৬ জেলায়! বড় খবর
শৈল শহরের পাশাপাশি উত্তরের প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা।কনকনে হাড়  কাঁপানো ঠান্ডার সঙ্গে চারিদিক ঢাকবে ঘন কুয়াশায়। চলতি সপ্তাহজুড়ে উত্তরবঙ্গ জুড়ে হালকা বৃষ্টি সম্ভাবনা তারপরেই ভোল পাল্টাবে আবহাওয়া।
advertisement
2/5
বৃহস্পতিবার শৈলশহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা তার মাঝেই অব্যাহত বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে ফুরফুরে ঠান্ডা হাওয়া।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে শীতের দাপট। দিনের সঙ্গে সঙ্গে পারদ আরও কমলেও বৃষ্টির শেষেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই বৃষ্টির আশঙ্কা। দার্জিলিঙে হতে পারে তুষারপাত।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে দফায় দফায় চলবে বৃষ্টিপাত। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে এখনো শীতের আমেজ অব্যাহত থাকলেও সমতলে ইতিমধ্যে উষ্ণতার ছোঁয়া।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে প্রত্যেকটি জেলায় হালকা পারদ কমলেও বৃষ্টির পরেই ৩৬০° অ্যাঙ্গেলে ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। চলতি সপ্তাহেই নতুন মুডে খেল দেখাবে উত্তরের আবহাওয়া।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Weather Update: হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে ঝড়-বৃষ্টি, বাজ-বিদ্যুতের ঝলকানির পূর্বাভাস ৬ জেলায়! আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল