TRENDING:

IMD Weather Update: নিকষ কালো আঁধার...! ১৮০ ডিগ্রি ঘুরে গেল আবহাওয়া, বাংলাতেও কি হবে 'তোলপাড়'? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD Weather Update: ঘন কুয়াশার সঙ্গে উত্তুরে হওয়ার দাপট কনকনে শীত পাহাড় থেকে সমতলজুড়ে! প্রতি সপ্তাহে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা শৈল শহরে, বৃষ্টির মাঝেই হতে পারে তুষারপাত।
advertisement
1/5
নিকষ কালো আঁধার...!  ১৮০ ডিগ্রি ঘুরে গেল আবহাওয়া, বাংলাতেও কি হবে 'তোলপাড়'?
চারিদিকে ঘন কুয়াশা এবং মেঘেদের মাঝে রোদের লুকোচুরি খেলা।উত্তুরে হাওয়ার সঙ্গে কনকনে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা উত্তরবঙ্গ। ইতিমধ্যেই সিকিম এবং দার্জিলিং এর সান্দাকফুতে শুরু হয়েছে তুষারপাত।
advertisement
2/5
বৃহস্পতিবার সকাল থেকেই উত্তুরে হাওয়ার দাপটে কনকনে শীতের আমেজ এবং ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ।উত্তরের পাঁচ জেলাতেই শীতের দাপট। কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা আকাশ সঙ্গে উত্তুরে হাওয়া। নতুন বছরেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে।
advertisement
3/5
হালকা বৃষ্টির পরেই উত্তরের পার্বত্য এলাকা গুলিতে দুই থেকে তিন ডিগ্রি পারদ কমেছে। নতুন বছরে বৃষ্টির মাঝেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং, সোনাদা, ঘুম-সহ কালিম্পং পার্বত্য এলাকা । চলতি সপ্তাহে শীতের দাপট আরও বাড়বে।
advertisement
4/5
আইএমডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে কনকনে শীতের সঙ্গে বইবে উত্তুরে হাওয়া। পার্বত্য এলাকার পাশাপাশি রেহাই পাবে না সমতলও। ঘন কুয়াশায় ঢাকবে চারিপাশ।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে পারদ আরও কমবে ইতিমধ্যেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জাকিয়ে শীত সিকিমে ব্যাপক তুষারপাত। হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Weather Update: নিকষ কালো আঁধার...! ১৮০ ডিগ্রি ঘুরে গেল আবহাওয়া, বাংলাতেও কি হবে 'তোলপাড়'? জানিয়ে দিল IMD
Open in App
হোম
খবর
ফটো
লোকাল