TRENDING:

IMD Weather Update: ফের কুয়াশায় ঢাকল গৌড়বঙ্গ, শীত কি আর ফিরবে? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: গৌড়বঙ্গের জেলাগুলিতে ফের কুয়াশার দাপট, ধীরে ধীরে বাড়ছে জেলাগুলির তাপমাত্রা, ঠান্ডার দাপট কমছে। শীত কি আর ফিরবে?
advertisement
1/5
ফের কুয়াশায় ঢাকল গৌড়বঙ্গ, শীত কি আর ফিরবে? আবহাওয়ার বড় খবর
ফের কুয়াশার দাপট। সকালের দিকে কুয়াশায় ঢাকল গৌড়বঙ্গের চারদিক। তবে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকায় ঠান্ডার দাপট অনেকটাই কমেছে। বেলা বাড়তেই ঝলমলে রোদ।
advertisement
2/5
সোমবার সপ্তাহের প্রথম দিন গৌড়বঙ্গের জেলাগুলির চারদিক কুয়াশায় ঢাকা থাকল। তবে খুব একটা বেশি কুয়াশা এদিন পড়েনি। আগামী কয়েক দিন জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে।
advertisement
3/5
ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা। ঠান্ডার দাপট ক্রমশ কমছে। বেলা বাড়তেই ঝলমলে রোদ থাকছে চারদিকে। আগামীতে আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।
advertisement
4/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
আগামী কয়েক দিন জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। সাধারণত আকাশ পরিষ্কার থাকবে। মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির পূর্বাভাস চলতি সপ্তাহে নেই।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Weather Update: ফের কুয়াশায় ঢাকল গৌড়বঙ্গ, শীত কি আর ফিরবে? আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল