TRENDING:

IMD WB Weather Update: লাগাতার বৃষ্টিতে নাজেহাল পাহাড়! কলকাতা-সহ দক্ষিণে ফের বৃষ্টি? হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে বাংলা!

Last Updated:
IMD WB Weather Update: পাহাড়ে লাগাতার বৃষ্টি সঙ্গে ঘন কুয়াশার এলার্ট! বৃষ্টির পরেই ফের একবার জাঁকিয়ে শীত গোটা বঙ্গে! বৃষ্টির মাঝে চলতি সপ্তাহের উইকেন্ডেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং...
advertisement
1/5
লাগাতার বৃষ্টিতে নাজেহাল পাহাড়! কলকাতা-সহ দক্ষিণে ফের বৃষ্টি? হাড় কাঁপানো ঠান্ডার ফিরছে?
*বৃষ্টি যেন পিছু ছাড়ছে না,চারিদিকে ঘন কুয়াশা মেঘে ঢাকা আকাশ তার মাঝেই হালকা রোদ। কনকনে উত্তুরে হাওয়ায় জাকিয়ে শীতে নাজেহাল উত্তরবঙ্গবাসী। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি শৈলশহরে।
advertisement
2/5
*মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশা মেঘে ঢাকা আকাশ সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া শৈলশহর দার্জিলিংয়ে। ইতিমধ্যেই ফের জারি বৃষ্টির পূর্বাভাস, একদিকে ঘন কুয়াশা অন্যদিকে বৃষ্টি সবমিলিয়ে উত্তরের পাঁচ জেলাতেই জমজমাটি শীতের আমেজ। জায়গায় জায়গায় জারি ঘন কুয়াশার অ্যালার্ট।
advertisement
3/5
*বারে বারে উত্তরের আবহাওয়ার পরিবর্তন। সকালের পর থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শৈল শহরের উঁচু পার্বত্য এলাকায়, বৃষ্টির পরেই হুহু করে কমবে পারদ। শুরুর দিকে কেমন শীতের দেখা না পেলেও লাগাতার বৃষ্টির পরে কনকনে শীতে কাঁপছে পাহাড়।
advertisement
4/5
*আইএমডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, চলতি সপ্তাহের উইকেন্ডেই তুষারের চাদরে মুড়তে পারে দার্জিলিং। সব মিলিয়ে জমজমাটি শীতের আমেজ।
advertisement
5/5
*হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির পরেই ফের একবার হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা উত্তর বঙ্গবাসী। পাশাপাশি বৃষ্টির মাঝেই  শৈলশহরে তুষারপাতের সম্ভাবনা, জারি রয়েছে ঘন কুয়াশার এলার্ট। শীত থেকে বাঁচতে গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD WB Weather Update: লাগাতার বৃষ্টিতে নাজেহাল পাহাড়! কলকাতা-সহ দক্ষিণে ফের বৃষ্টি? হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে বাংলা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল