IMD Rain Alert: আকাশের মুখ ভার, ঝমঝমিয়ে বৃষ্টি যখন-তখন! নামল তাপমাত্রা, আবহাওয়ার বড় খবর
- Reported by:Sujoy Ghosh
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Rain Alert: ঘন কালো মেঘে ঢাকল আকাশ! রাত থেকেই বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস! নামল তাপমাত্রাও।
advertisement
1/5

রাত থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টি পাহাড় থেকে সমতল জুড়ে। ইতিমধ্যেই পাহাড় থেকে সমতলজুড়ে বৃষ্টির জেরে কমল তাপমাত্রা, স্বস্তিতে উত্তরবঙ্গবাসী।
advertisement
2/5
বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কালো মেঘে ঢাকা আকাশ সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। গতকাল থেকেই বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই।
advertisement
3/5
চলতি সপ্তাহে বৃষ্টির পরেই উত্তরের আবহাওয়ায় বিরাট পরিবর্তন। সমতলের পাশাপাশি পাহাড়েও তাপমাত্রা বাড়বে। প্রবল বৃষ্টির জেরে জারি রয়েছে হলুদ সর্তকতা। যে কোনও মুহূর্তে আসবে ঝড়-বৃষ্টি।
advertisement
4/5
আইএমডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের পাহাড় থেকে সমতল প্রত্যেক জেলায় ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি। হাসফাঁস গরমে এই বৃষ্টি যেন অনেকটাই স্বস্তি এনে দিয়েছে উত্তরবঙ্গবাসীর মনে।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন উত্তরের উঁচু পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও ঝমঝমিয়ে বৃষ্টি চলবে। বৃষ্টির পর ফের একবার চোখ রাঙাবে সূর্য।