TRENDING:

North Bengal News: উত্তরবঙ্গে শীতের দাপট, চলতি সপ্তাহেই বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং

Last Updated:
North Bengal Weather Update: উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট, ঘন কুয়াশায় ঢাকা পাহাড় থেকে সমতল, ক্রিসমাসের আগেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং, কালিম্পং-সহ উঁচু পার্বত্য এলাকাগুলি!
advertisement
1/5
উত্তরবঙ্গে শীতের দাপট, চলতি সপ্তাহেই বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং
ডিসেম্বরে জমজমাটি শীত, ঘন কুয়াশায় ঢাকা পাহাড় থেকে সমতল। ইতিমধ্যেই সিকিমের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তুষারপাত, চলতি সপ্তাহে ক্রিসমাসের আগেই দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা। চলতি সপ্তাহে পারদ আরও কমবে। হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা উত্তরবঙ্গ।
advertisement
2/5
বুধবার শৈলশহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা সঙ্গে ঘন কুয়াশা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ফুরফুরে ঠান্ডা হাওয়ার সঙ্গে শীতের আমেজ। কনকনে ঠান্ডা হওয়ার সাথে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ। ক্রিসমাসের আগেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। ঘন কুয়াশার চাদরে মুড়েছে শহর থেকে গ্রাম। ডিসেম্বরেই পাহাড়ে জাঁকিয়ে শীত।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং, সোনাদা, ঘুম-সহ কালিম্পং পার্বত্য এলাকা। চলতি সপ্তাহে আরও চার থেকে পাঁচ ডিগ্রি পারদ কমার আশঙ্কা । শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র।
advertisement
4/5
আইএমডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে। পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ। বৃষ্টি হলেই হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোন পূর্বাভাস নেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ। উত্তরবঙ্গ জুড়ে জাকিয়ে শীতের আমেজ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal News: উত্তরবঙ্গে শীতের দাপট, চলতি সপ্তাহেই বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল