TRENDING:

IMD Bengal Weather Update: উত্তরবঙ্গ কাপবে হাড় কাঁপানো শীতে, কী হবে দক্ষিণে? আবহাওয়ার 'লেটেস্ট' আপডেট

Last Updated:
IMD Bengal Weather Update: ইতিমধ্যেই কুয়াশার চাদরে মুড়েছে উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে সমতল, তার সঙ্গে উত্তুরে হাওয়া জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে জাঁকিয়ে শীত..!
advertisement
1/5
উত্তরবঙ্গ কাপবে হাড় কাঁপানো শীতে, কী হবে দক্ষিণে? আবহাওয়ার 'লেটেস্ট' আপডেট
উত্তুরে হওয়ার সাথে শীতের প্রবেশ উত্তরবঙ্গ জুড়ে।উত্তরের প্রত্যেকটি জেলায় আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। চলতি মাসেই জাকিয়ে শীত উত্তরবঙ্গ জুড়ে।
advertisement
2/5
সোমবার দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই পাঁচ জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই, এখন শুধু জাকিয়ে শীতের অপেক্ষা। ইতিমধ্যেই শৈল শহর জুড়ে শীতের আমেজ। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র। শীতের দাপটে রাস্তায় রাস্তায় জ্বলো আগুন।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকায় জমজমাটি শীতের আমেজ। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না। ধীরে ধীরে শীত আরো বাড়বে। ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মরেছে পাহাড়।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপা ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই । উত্তরবঙ্গ জুড়ে জাগিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। এবার হার কাঁপানো ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গবাসী।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Bengal Weather Update: উত্তরবঙ্গ কাপবে হাড় কাঁপানো শীতে, কী হবে দক্ষিণে? আবহাওয়ার 'লেটেস্ট' আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল