TRENDING:

IMD Bengal Weather Update: আবহাওয়ায় অশনি সংকেত! ধেয়ে আসছে কালবৈশাখী! রাজ‍্যের কোন কোন জেলায় বৃষ্টি? বড় আপডেট

Last Updated:
IMD Bengal Weather Update: পাহাড় জুড়ে শীতের আমেজ থাকলেও সমতলে রোদের ঝলকানিতে নাজেহাল গরম! এর মাঝেই ফের একবার ঝড়ো হওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির অশনি সংকেত উত্তর বঙ্গ জুড়ে।
advertisement
1/5
আবহাওয়ায় অশনি সংকেত! ধেয়ে আসছে কালবৈশাখী! রাজ‍্যের কোন কোন জেলায় বৃষ্টি? বড় আপডেট
সমতলে রোদের চোখ রাঙ্গানি সঙ্গে নাজেহাল গরম। বৃষ্টির পরেই ঝলমলে রোদে ঢেকেছে পাহাড় থেকে সমতল। শীত বৃষ্টিকে বিদায় জানিয়ে এবার উত্তরে গ্রীষ্মের আগমন। এর মাঝেই শৈল শহরে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
2/5
মঙ্গলবার সকাল থেকেই শৈল শহরে মেঘলা আকাশে রোদের লুকোচুরি খেলা তার মাঝেই অব্যাহত বৃষ্টির পূর্বাভাস। উত্তরের তিন জেলা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বাকি দুই জেলা জলপাইগুড়ি এবং কোচবিহারে ঝলমলে রোদ।
advertisement
3/5
সিকিমে তুষারপাতের পর বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা শীতের দাপট। দিনের সাথে সাথে পারদ আরও বাড়বে বৃষ্টির শেষেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই নাজেহাল গরমে ভুগবে গোটা উত্তরবঙ্গবাসী।
advertisement
4/5
আই এম ডি এর রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে দফায় দফায় চলবে বৃষ্টিপাত। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে এখনো শীতের আমেজ অব্যাহত থাকলেও সমতলে ইতিমধ্যে উষ্ণতার ছোঁয়া।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে প্রত্যেকটি জেলায় বৃষ্টির পরেই ধীরে ধীরে বাড়বে পারদ।নাজেহাল গরমে অতিষ্ঠ হবে উত্তরবঙ্গবাসী। তাপমাত্রা ৪০ ডিগ্রী ছুঁতে আর বেশি দেরি নেই।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Bengal Weather Update: আবহাওয়ায় অশনি সংকেত! ধেয়ে আসছে কালবৈশাখী! রাজ‍্যের কোন কোন জেলায় বৃষ্টি? বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল