TRENDING:

Darjeeling Tour: পর্যটকদের স্বস্তি দিতে বিরাট পদক্ষেপ! দার্জিলিং বেড়ানোর মজা বাড়ছে কয়েকগুণ, কী হচ্ছে জানুন...

Last Updated:
Darjeeling Tourist Places: শৈলশহর দার্জিলিং মানেই পর্যটকদের কাছে একটা আবেগের জায়গা। প্রতিনিয়ত প্রচুর পর্যটক এই শৈল শহরের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে ভিড় জমায়।
advertisement
1/6
পর্যটকদের স্বস্তি দিতে বিরাট পদক্ষেপ! দার্জিলিং বেড়ানোর মজা বাড়ছে কয়েকগুণ...
*পাহাড়ি রাস্তায় দীর্ঘক্ষণ সারি দিয়ে দাঁড়িয়ে থাকছে গাড়ি। পর্যটন মরসুম শুরু হতেই যানজটে নাজেহাল দার্জিলিং। গাড়ি নিয়ে শহরে ঢোকা এবং বেরোনোয় ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। শৈলশহর দার্জিলিং মানেই পর্যটকদের কাছে একটা আবেগের জায়গা। প্রতিনিয়ত প্রচুর পর্যটক এই শৈল শহরের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে ভিড় জমায়। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*শৈলরানির কথা মাথায় এলেই চোখের সামনে ভেসে ওঠে বরফের চাদরে মোড়া অপরূপ কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী টয়ট্রেন থেকে শুরু করে টাইগার হিলে দাঁড়িয়ে সূর্যোদয় আর এই সবকিছুর মজা যদি একসঙ্গে নিতে হয় তাহলে অবশ্যই গন্তব্য দার্জিলিং। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*তবে পর্যটনের মরশুমে যানজট যেন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আধ ঘণ্টার রাস্তা যেতে সময় লাগছে এক ঘণ্টারও বেশি। পাহাড়ি রাস্তায় দীর্ঘক্ষণ সারি দিয়ে দাঁড়িয়ে থাকছে গাড়ি। গাড়ি নিয়ে শহরে ঢোকা এবং বেরোনোয় ভোগান্তি হচ্ছে। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় এবং পার্কিং-সমস্যার জেরে এই পরিস্থিতি। এই যানজট মোকাবিলায় ইতিমধ্যেই বহু পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন বেশ কিছু রাস্তাকে ওয়ান ওয়ে করা হয়েছে। এ প্রসঙ্গে দার্জিলিং পৌর বোর্ডের চেয়ারম্যান দীপেন ঠাকুরি বলেন চলতি বছরেই রাজ্য সরকারের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*ইতিমধ্যেই শহরের মধ্যে মাল্টিপার্কিংয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। চলতি বছরেই এই সমস্যার সমাধান হতে পারে। বর্তমানে দূর দূরান্ত থেকে বহু পর্যটক নিজস্ব গাড়ি নিয়েই ভ্রমণ করতে বেশি ভালোবাসে সেই অর্থে গাড়ির সংখ্যা ও দিনের পর দিন বেড়ে চলেছে। যানজট মোকাবিলায় ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তা থেকে হকার্সদের সরিয়ে তাদের অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে তুলে দেওয়া হয়েছে একাধিক অবৈধ পার্কিং। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*পর্যটক থেকে শুরু করে স্থানীয়দের স্বস্তি দিতে ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। পাহাড়ের রানি দার্জিলিং বরাবরই পর্যটকদের পছন্দের শীর্ষস্থানে সেই অর্থে পর্যটনে নতুন করে জোয়ার আনতে নতুন বছরে একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হতে পারে যার মধ্যে মাল্টিপার্কিং থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সমস্ত কিছুই রয়েছে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling Tour: পর্যটকদের স্বস্তি দিতে বিরাট পদক্ষেপ! দার্জিলিং বেড়ানোর মজা বাড়ছে কয়েকগুণ, কী হচ্ছে জানুন...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল