TRENDING:

Fog Alert in North Bengal: কুয়াশার লাল সতর্কতা জারি, হু হু ঠান্ডা হাওয়ায় কাঁপছে উত্তর, আরও নামবে তাপমাত্রা

Last Updated:
Fog Alert in North Bengal: ঘন কুয়াশা দিয়ে ঢাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। বাড়বে শীতের দাপট। উত্তরের পার্বত্য অঞ্চলে বেশি কুয়াশা দেখা যাবে। আবহাওয়া দফতরের তরফে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।জেনে নেওয়া যাক আবহাওয়ার আপডেট।
advertisement
1/5
কুয়াশার লাল সতর্কতা জারি, হু হু ঠান্ডা হাওয়ায় কাঁপছে উত্তর, আরও নামবে তাপমাত্রা
আলিপুরদুয়ার,অনন্যা দে: ঘন কুয়াশা দিয়ে ঢাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। বাড়বে শীতের দাপট। উত্তরের পার্বত্য অঞ্চলে বেশি কুয়াশা দেখা যাবে। আবহাওয়া দফতরের তরফে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।জেনে নেওয়া যাক আবহাওয়ার আপডেট।
advertisement
2/5
আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের কিছু অঞ্চলে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।দিনের বেলায় তেমনভাবে পরিলক্ষিত না হলেও রাত বাড়লে বাড়বে কুয়াশা বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
3/5
উত্তরবঙ্গে সমতলের মধ্যে শীতলতম স্থান আলিপুরদুয়ার৷এই স্থানে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ৯° সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে ৫° সেলসিয়াস।দুই দিনাজপুর, মালদায় দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে।
advertisement
4/5
উত্তরবঙ্গের পাঁচটি শহরের আবহাওয়া পরিস্থিতি দেখে নেওয়া যাক।শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২২° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২° সেলসিয়াস। আলিপুরদুয়ার এবং কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২২° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০° সেলসিয়াস।মালদা সর্বোচ্চ তাপমাত্রা ২৫° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ °সেলসিয়াস। রায়গঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ °সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ °সেলসিয়াস।
advertisement
5/5
উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তবে কোনরকম শৈত্য প্রবাহের সম্ভাবনা থাকছে না বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।পর্যটকদের বেড়ানোর ক্ষেত্রে অসুবিধার মুখে পড়তে হবে না।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Fog Alert in North Bengal: কুয়াশার লাল সতর্কতা জারি, হু হু ঠান্ডা হাওয়ায় কাঁপছে উত্তর, আরও নামবে তাপমাত্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল