TRENDING:

IMD Bangla Weather Update: পৌষে পশ্চিমী ঝঞ্ঝার বিরাট খেলা শুরু...! ধেয়ে আসছে ঝড়বৃষ্টি! আর কি পড়বে শীত?

Last Updated:
IMD Bangla Weather Update: কনকনে ঠান্ডা হওয়ার সঙ্গে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ। হুড়মুড়িয়ে বইবে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দেবে গোটা শরীর।  আপাতত পাহাড় থেকে শুরু করে সমতলে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
1/5
পৌষে পশ্চিমী ঝঞ্ঝার বিরাট খেলা শুরু...! ধেয়ে আসছে ঝড়বৃষ্টি! আর কি পড়বে শীত?
কনকনে ঠান্ডা হওয়ার সঙ্গে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ। হুড়মুড়িয়ে বইবে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দেবে গোটা শরীর।  আপাতত পাহাড় থেকে শুরু করে সমতলে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। ঘন কুয়াশার চাদরে মুড়েছে শহর থেকে গ্রাম। ডিসেম্বরেই জমজমাটি শীত।
advertisement
2/5
বৃহস্পতিবার শৈলশহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা সঙ্গে ঘন কুয়াশা। দার্জিলিং  কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার,এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ফুরফুরে ঠাণ্ডা হাওয়ার সঙ্গে শীতের আমেজ।ইতিমধ্যেই সকলের সঙ্গী হয়েছে মোটা শীতবস্ত্র। শরীর গরম রাখতে রাস্তার ধারে ধারে আগুন জ্বালিয়ে হাত পা সেকছে স্থানীয়রা।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। দিনের সাথে সাথে পারদ আরো কমবে। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না। ধীরে ধীরে শীত আরো বাড়বে। ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড় থেকে সমতল।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং এবং সিকিমে।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোন পূর্বাভাস নেই  উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ।উত্তরবঙ্গ জুড়ে জাকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। একদিকে বৃষ্টি অন্যদিকে ঘন কুয়াশা সব মিলিয়ে জমজমাটি শীতের আমেজ গোটা উত্তরবঙ্গ জুড়ে। চলতি মাসেই হাড় কাঁপানো শীতে কাঁপবে গোটা উত্তরবঙ্গ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Bangla Weather Update: পৌষে পশ্চিমী ঝঞ্ঝার বিরাট খেলা শুরু...! ধেয়ে আসছে ঝড়বৃষ্টি! আর কি পড়বে শীত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল