TRENDING:

Demon Teesta River: রাক্ষসী তিস্তা খেয়ে নিচ্ছে সবকিছু! খুঁজেই পাওয়া যাচ্ছে না জাতীয় সড়ক, সবই গিলে নিল, রইল ফটো

Last Updated:
Demon Teesta River: তিস্তার জলে ডুবে পাহাড়ি পথ! বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, একের পর এক ভয়ানক ফটো
advertisement
1/6
রাক্ষসী তিস্তা খেয়ে নিচ্ছে সবকিছু! খুঁজেই পাওয়া যাচ্ছে না জাতীয় সড়ক, সবই গিলে নিল, ফটো
দার্জিলিং : উত্তর থেকে দক্ষিণ—টানা বৃষ্টিতে জেরবার রাজ্যের একাধিক জেলা। দক্ষিণবঙ্গের বহু এলাকা জলের তলায়, অন্যদিকে উত্তরের পাহাড়ি অঞ্চলে তৈরি হয়েছে ধসের আশঙ্কা। আবহাওয়ার মারমুখী রূপে চিন্তায় প্রশাসন।
advertisement
2/6
উত্তরবঙ্গে পাহাড়ি নদী তিস্তা ফুলে ফেঁপে উঠেছে। প্রবল জলস্রোতে তিস্তার ধারে থাকা রাস্তা ও ব্রিজ কার্যত জলের তলায়। রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে নদীর জল। তিস্তা ব্রিজের সংযোগকারী কালিম্পং-দার্জিলিং রাস্তা পুরোপুরি জলমগ্ন।
advertisement
3/6
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সোমবার রাত থেকেই যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জেলা প্রশাসন জানিয়েছে, বিকল্প রাস্তায় চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে।
advertisement
4/6
প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সব থেকে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে ধস। পাহাড়ের মাটি আলগা হচ্ছে টানা বৃষ্টির কারণে। ফলে প্রতি মুহূর্তে পাহাড় ধসে পড়ার আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা। পাহাড়ি গ্রামগুলোতে স্থানীয় বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতর৷
advertisement
5/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
6/6
আবহাওয়া দফতর ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, নদীর কাছাকাছি ও পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। পর্যটকদের পাহাড়মুখো ভ্রমণ আপাতত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল তৈরি রাখা হয়েছে বিভিন্ন জেলায়। Input- Writik Bhattacharya
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Demon Teesta River: রাক্ষসী তিস্তা খেয়ে নিচ্ছে সবকিছু! খুঁজেই পাওয়া যাচ্ছে না জাতীয় সড়ক, সবই গিলে নিল, রইল ফটো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল