Weather Alert Coldwave: দক্ষিণে ঠান্ডার হাপিত্যেশ, উত্তরে কিন্তু খেলা ঘুরে গেছে, হু হু করে ঢুকবে হিমালয়ের হিমশীতল বাতাস, পারদ পতন হবে ধপাধপ
- Reported by:Sujoy Ghosh
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Alert Coldwave: ডিসেম্বরেই হাড় কাঁপানো ঠান্ডা! উত্তরে ঘন কুয়াশার সঙ্গে চলবে ঠান্ডা হাওয়া
advertisement
1/12

বৃষ্টিকে টাটা বাই বাই করে জমজমাটি শীতে কাঁপছে পাহাড় , আপাতত পাহাড় থেকে শুরু করে সমতলে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। ঘন কুয়াশার চাদরে মুড়েছে শহর থেকে গ্রাম। ডিসেম্বরেই পাহাড়ে জাঁকিয়ে শীত।
advertisement
2/12
সোমবার শৈলশহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা ঘন কুয়াশা। দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার,এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ফুরফুরে ঠাণ্ডা হাওয়ার সঙ্গে শীতের আমেজ।ইতিমধ্যেই সকলের সঙ্গী হয়েছে মোটা শীতবস্ত্র। শরীর গরম রাখতে রাস্তার ধারে ধারে আগুন জ্বালিয়ে হাত পা সেকছে স্থানীয়রা।
advertisement
3/12
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। দিনের সাথে সাথে পারদ আরো কমবে। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না। ধীরে ধীরে শীত আরো বাড়বে। ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড় থেকে সমতল।
advertisement
4/12
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং এবং সিকিমে।
advertisement
5/12
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোন পূর্বাভাস নেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ।উত্তরবঙ্গ জুড়ে জাকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। একদিকে বৃষ্টি অন্যদিকে ঘন কুয়াশা সব মিলিয়ে জমজমাটি শীতের আমেজ গোটা উত্তরবঙ্গ জুড়ে। চলতি মাসেই হাড় কাঁপানো শীতে কাঁপবে গোটা উত্তরবঙ্গ।
advertisement
6/12
: ডিসেম্বরের শুরু থেকে শীতের আমেজ উধাও রাজ্যের দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় মূলত মেঘলা থাকবে আকাশ। বাড়বে তাপবাড়বে। সকালের দিকে হালকা কুয়াশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশার প্রভাব কাটবে। উত্তরবঙ্গে শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে শীতের আমেজ উধাও।
advertisement
7/12
চলতি সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার কোনও পূর্বাভাস নেই হাওয়া অফিসের রিপোর্টে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
8/12
ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস হলেও এখনই জাঁকিয়ে শীত পড়ছে না অন্তত এমনই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় চলতে সপ্তাহের শেষ পর্যন্ত শীতের আমেজ থাকবে না দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে।
advertisement
9/12
তবে চলতি সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। ২ ডিসেম্বর সোমবার উপকূলবর্তী জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা কিছুটা কম থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে।
advertisement
10/12
উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায় কুয়াশার প্রভাব বেশি থাকবে। উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা বৃষ্টির কারণে কিছুটা কম হলেও সর্বনিম্ন তাপমাত্রা বেশি। ফলে শীতের আমেজ উধাও দক্ষিণবঙ্গ জুড়ে। আপাতত আগামী ৪-৫ দিন শীতের আমেজ উধাও থাকবে দক্ষিণবঙ্গে।
advertisement
11/12
দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ মেঘে ঢাকা। তবে বৃষ্টির সম্ভাবনা কম। ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। যার ফলে শীতের আমেজ গায়েব। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় আগামী কয়েক দিন শীতের আমেজ বাধাপ্রাপ্ত হবে মেঘলা আবহাওয়ার কারণে।
advertisement
12/12
দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪.৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ শতাংশ। আগামী কয়েকদিন জাঁকিয়ে শীত পড়ছে না। Input- Saikat Shee