TRENDING:

হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই দানা বাঁধছে 'মেঘ'! বঙ্গে বরফ, আগামী সপ্তাহেই 'বড় বদল' আবহাওয়ার!

Last Updated:
Weather Update: বছরের শুরুতেই ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো শীত! চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা সাদা বরফের চাদরে ঢাকতে পারে শৈলশহর!
advertisement
1/6
ঠান্ডার মধ্যেই দানা বাঁধছে 'মেঘ'! বঙ্গে বরফ, আগামী সপ্তাহেই 'বড় বদল' আবহাওয়ার!
বছরের শুরুতেই শীতের দাপটে কাপছে উত্তরবঙ্গ। চলতি সপ্তাহেই ফের শৈল শহর দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তুষারপাত এরপরেই হু হু করে পারদ আরও কমবে। সিকিমের পর দার্জিলিং এবং কালিম্পংয়ের এর উঁচু পার্বত্য এলাকা গুলিতে তুষারপাতের সম্ভাবনা সঙ্গে হাড় কাঁপানো শীত।
advertisement
2/6
শুক্রবার ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা শৈলশহর দার্জিলিংয়ে। উত্তরের পাঁচ জেলাতেই শীতের দাপট। কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা আকাশ চারিদিকে। নতুন বছরের প্রথম উইকেন্ডেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে । ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতে। চলতি সপ্তাহে আরও দু থেকে তিন ডিগ্রী পারদ কমতে পারে।
advertisement
3/6
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে  পারে দার্জিলিং, সোনাদা, ঘুম সহ কালিম্পং পার্বত্য এলাকা । শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র। রাস্তায় রাস্তায় গা-হাত-পা সেঁকতে আগুন জ্বালিয়ে বসে রয়েছে স্থানীয়রা সঙ্গে যোগ দিয়েছে পর্যটকরাও।
advertisement
4/6
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে। ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ। হালকা বৃষ্টি ঠান্ডা ফুরফুরে হাওয়ায় কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী।
advertisement
5/6
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহেই শৈল শহরে হালকা বৃষ্টির পূর্বাভাস , ইতিমধ্যেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে  শীতের আমেজ। সব মিলিয়ে নতুন বছরে দারুন মুডে শীত ঘন কুয়াশায় ঢাকা পাহাড় থেকে সমতল।
advertisement
6/6
 কাল শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বড় পরিবর্তন নেই সর্বনিম্ন তাপমাত্রার। রবিবার থেকে দক্ষিণবঙ্গে তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গে বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের দুই তাপমাত্রাই বাড়বে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই দানা বাঁধছে 'মেঘ'! বঙ্গে বরফ, আগামী সপ্তাহেই 'বড় বদল' আবহাওয়ার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল