TRENDING:

Chilly Winter In North Bengal: হিমেল হাওয়া বাড়তেই শীতের প্রভাব আরও বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় 

Last Updated:
Chilly Winter In North Bengal: উত্তরবঙ্গে শীতের ছোঁয়ায় বদলাচ্ছে আবহাওয়া। উত্তরের হিমেল হওয়ার প্রভাবে শীতের চাদরে ঢেকেছে উত্তরবঙ্গ। দেখে নেওয়া যাক আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার আপডেট।
advertisement
1/5
হিমেল হাওয়া বাড়তেই শীতের প্রভাব আরও বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় 
আলিপুরদুয়ার, অনন্যা দে : উত্তরবঙ্গে শীতের ছোঁয়ায় বদলাচ্ছে আবহাওয়া।উত্তরের হিমেল হওয়ার প্রভাবে শীতের চাদরে ঢেকেছে উত্তরবঙ্গ। দেখে নেওয়া যাক আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার আপডেট।
advertisement
2/5
উত্তরের পার্বত্য অঞ্চল তথা দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ১৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫° সেলসিয়াস। কার্শিয়াং এবং কালিম্পং-এ একই তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। হিমেল হাওয়া বয়ে যাবে সবসময়।
advertisement
3/5
সমতলভূমি অঞ্চল তথা আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ৯° সেলসিয়াসের কাছাকাছি।শীতের দাপটে সকালে কুয়াশা এবং রাতের দিকে পারদ আরও কিছুটা নামতে পারে। তবে তেমন কোনো শৈত্য প্রবাহের সম্ভাবনা বা তাপমাত্রার খুব কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকছে না বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
4/5
ঠান্ডা বাড়লেও আবহাওয়া বেশ আরামদায়ক।ফলে পর্যটকরা পাহাড় ভ্রমণ, সূর্যোদয় দেখা কিংবা চা বাগানে বেড়ানোর সুযোগ পাচ্ছেন নির্বিঘ্নে।এরমধ্যে তুষারপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে।
advertisement
5/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৯° সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০° সেলসিয়াস। উত্তর দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২° সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬° সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Chilly Winter In North Bengal: হিমেল হাওয়া বাড়তেই শীতের প্রভাব আরও বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল