TRENDING:

Darjeeling Weather Update: দক্ষিণে বসে ভাবতেও পারছেন না, উত্তরে ধাঁই ধপাধপ পারদ পতন, ভিজে ঠান্ডায় বৃষ্টির অ্যালার্ট, ওয়েদার আপডেট

Last Updated:
Darjeeling Weather Update: আবহাওয়ায় বিরাট বদল, বছরের শেষ দিনে নতুন করে খেল দেখাবে উত্তরের আবহাওয়া!
advertisement
1/5
ভাবতেও পারছেন না, উত্তরে ধাঁই ধপাধপ পারদ পতন, ভিজে ঠান্ডায় বৃষ্টির অ্যালার্ট
বছরের শেষে ফের শৈল শহর দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপরেই হু হু করে পারদ আরো কমবে। ডিসেম্বরেই সিকিমের পর দার্জিলিং এবং কালিম্পংয়ের এর উচু পার্বত্য এলাকা গুলিতে তুষারপাতের সম্ভাবনা সঙ্গে হাড় কাঁপানো শীত। সব মিলিয়ে  কাপানো ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গ।
advertisement
2/5
সোমবার শৈলশহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা। উত্তরের পাঁচ জেলাতেই শীতের দাপট। কুয়াশাচ্ছন্ন আকাশ চারিদিকে। বছরের শেষ উইকেন্ডেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে । ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতে। হাড়কাঁপানো শীতে কাঁপছে গোটা উত্তরবঙ্গ।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে  পারে দার্জিলিং, সোনাদা, ঘুম সহ কালিম্পং পার্বত্য এলাকা । শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র। রাস্তায় রাস্তায় গা-হাত-পা সেঁকতে আগুন জ্বালিয়ে বসে রয়েছে স্থানীয়রা সঙ্গে যোগ দিয়েছে পর্যটকরাও।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে। ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ। বৃষ্টি হলেই পারদ আরো কমবে। সব মিলিয়ে কনকনে ঠান্ডায় জমবে উত্তরবঙ্গ। চলতি মাসেই আরো তিন থেকে চার ডিগ্রী পারদ নামতে পারে।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোন পূর্বাভাস নেই  উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ।উত্তরবঙ্গ জুড়ে জাকিয়ে শীতের আমেজ। দারুন মুডে শীতের আমেজ ঘন কুয়াশায় ঢাকা পাহাড় থেকে সমতল।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling Weather Update: দক্ষিণে বসে ভাবতেও পারছেন না, উত্তরে ধাঁই ধপাধপ পারদ পতন, ভিজে ঠান্ডায় বৃষ্টির অ্যালার্ট, ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল