TRENDING:

Bangladesh Tourists Ban in Hotel: দেশ সবার উপরে, ব্যবসা নয়, যতই আসুক বাংলাদেশি পর্যটক, কোনওভাবেই হোটেলে ঘর নয়, এবার এই জেলাতেও এই সিদ্ধান্ত

Last Updated:
Bangladesh Tourists Ban in Hotel: শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের হোটেলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি
advertisement
1/5
দেশ সবার উপরে, ব্যবসা নয়, যতই আসুক বাংলাদেশি পর্যটক, কোনওভাবেই হোটেলে ঘর নয়
শিলিগুড়ি : বাংলাদেশি পর্যটকদের উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করল শিলিগুড়ির সমস্ত হোটেল৷ অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হল শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর তরফে।এদিন সাংবাদিক বৈঠক করে একথাই জানান শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যরা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাজীব দাস, যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ-সহ অন্যান্যরা ।
advertisement
2/5
প্রসঙ্গত বাংলাদেশের মাটিতে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘুদের প্রতি নির্যাতনের প্রতিবাদ স্বরূপ ভারতের হোটেলগুলিতে নিষিদ্ধ হলবাংলাদেশিপর্যটক। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে রবিবার সমস্ত হোটেল অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে একটি শিলিগুড়িতে প্রায় ৩২০ টি হোটেল রয়েছে । রবিবার ভোটাভুটিতে ৯০ শতাংশের বেশি হোটেল মালিক বাংলাদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞার সমর্থনে ভোট দেন ।
advertisement
3/5
তারা জানান বাংলাদেশিকোনওপর্যটককে হোটেলে প্রবেশ করতে দেবে না এবং তাতে সাময়িক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হলেও দেশের স্বার্থে এই ক্ষতি সাময়িক বলে মনে করছেন তারা। অ্যাসোসিয়েশন-এর তরফে যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, 'ক্ষতি হবে না এমনটা নয় । তবে দেশ সবার উপরে ।
advertisement
4/5
যে ক্ষতি হবে আমরা তা মানিয়ে নিতে পারব । তবে যেভাবে আমাদের দেশের পতাকার অপমান করার পাশাপাশি আমাদের দেশকে অপমান করা হচ্ছে, এই অপমান আমরা মানতে রাজি নই ।মালদহের পর আমরাও এই সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছি।
advertisement
5/5
সংগঠনের তরফে জানানো হয় গত বছর প্রায় চল্লিশ হাজার পর্যটক শিলিগুড়ি শহরে চিকিৎসা এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে আসে। সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০০ তে আগস্ট মাসের পর থেকে। তাই সে রূপ কোন ক্ষতি হবে না বলে মনে করছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। Input- Anirban Roy
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Bangladesh Tourists Ban in Hotel: দেশ সবার উপরে, ব্যবসা নয়, যতই আসুক বাংলাদেশি পর্যটক, কোনওভাবেই হোটেলে ঘর নয়, এবার এই জেলাতেও এই সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল