Anti Cyclonic Circulation Over Bay Of Bengal: অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন ঘনীভূত বঙ্গোপসাগরে বাংলার জেলায় জেলায় বৃষ্টির অশনি, রইল আপডেট
- Reported by:Sujoy Ghosh
- Published by:Debalina Datta
Last Updated:
Anti Cyclonic Circulation Over Bay Of Bengal: ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন এটি লোয়ার ট্রপোস্ফিয়ার স্তরে বিস্তৃত রয়েছে৷
advertisement
1/10

সমতল জুড়ে রোদের ঝলকানি অন্যদিকে থমথমে আকাশ শৈলসহরে।মেঘে ঢাকা আকাশ আর কুয়াশার মাঝেই ফের একবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে সমতলে বসন্তেই গ্রীষ্মের ছোঁয়া।
advertisement
2/10
বুধবার সকাল থেকেই শৈল শহরে মেঘে ঢাকা আকাশে ঝলমলে রোদ।একদিকে বৃষ্টি অন্যদিকে ঝলমলে রোদ সবমিলিয়ে নাজেহাল অবস্থা। সমতলে তাপমাত্রা ৩০° ছুঁই ছুঁই। নাজেহাল গরম সমতল জুড়ে।
advertisement
3/10
চলতি সপ্তাহ ফের উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস।বাহারি মুডে খেল দেখাচ্ছে উত্তরের আবহাওয়া।উত্তরের উঁচু পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সমতল জুড়ে শুষ্ক আবহাওয়ার সঙ্গে ঝলমলে রোদ। শুক্রবার থেকে ফেল পরিবর্তন হতে পারে আবহাওয়া ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি।
advertisement
4/10
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পরেই ধীরে ধীরে বাড়বে পারদ। বৃষ্টির পর আস্তে আস্তে উত্তরবঙ্গজুড়ে তাপমাত্রা আরও বাড়বে রোদে হাসবে পাহাড় থেকে সমতল তবে তার আগেই তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/10
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে কনকনে ঠান্ডা থাকলেও সমতল জুড়ে উষ্ণতার ছোঁয়া। বারে বারে আবহাওয়ার ভোল বদল উত্তরবঙ্গ জুড়ে।
advertisement
6/10
: সকালে তীব্র দহন জ্বালা সন্ধের পর আকাশ কালো করে নামছে বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আবহাওয়ার এই বৈপরীত্য খেলায় কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় সকাল থেকে মেঘ মুক্ত পরিষ্কার আকাশ। রোদের তাপে দিনের তাপমাত্রা বাড়ছে। কিন্তু সন্ধ্যের পর ১৮০ ডিগ্রি ঘুরছে আবহাওয়া। সন্ধ্যের পর থেকে আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং বৃষ্টি। ফলে দাপটে রাতের তাপমাত্রা নামছে। Photo- Representative
advertisement
7/10
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর হলুদ সর্তকতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকালের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা। তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় একই রকম পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তাতেই সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই গরমে অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। ফলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং ঝড়ো হাওয়া বৃষ্টি চলছে সন্ধ্যের পর।
advertisement
8/10
দক্ষিণবঙ্গের জুড়ে যখন তাপপ্রবাহ এবং কালবৈশাখীর হলুদ সর্তকতা। সেখানে উত্তরবঙ্গে আবহাওয়ার কোনও সতর্কতা নেই। মঙ্গলবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং এবং কালিম্পং জেলায়। অন্যান্য জেলায় ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া একই রকম থাকবে। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় ২৩ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সর্তকতা। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইবে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ো হওয়ার গতিবেগ বেশি থাকবে।
advertisement
9/10
রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতই পূর্ব মেদিনীপুর জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হয়েছে। তবে ঝড়ো হওয়ার গতিবেগ কম। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় মঙ্গলবার থেকে আগামী দু তিন দিন উপকূলবর্তী এই জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
advertisement
10/10
সন্ধ্যার পর বৃষ্টি হলেও সকালের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। এদিনও বিকেলের পর কালবৈশাখীর ঝড় বৃষ্টির সম্ভাবনা। ২০ ও ২১ মার্চ বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা জারি উপকূলবর্তী এই জেলায়। Input- Saikat Shee