TRENDING:

Alipurduar News: নববর্ষের আগেই চরম সর্বনাশ! বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই আলিপুরদুয়ারের একাধিক দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের

Last Updated:
Alipurduar News: সকালে দোকান খুলতে এসে এই ঘটনা দেখতে পান ব্যবসায়ীরা। এরপর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর মধ্যে পাঁচটি দোকান এবং একটি ঘরে সবজি রাখা হত।
advertisement
1/5
নববর্ষের আগেই চরম সর্বনাশ! বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই আলিপুরদুয়ারের একাধিক দোকান
আলিপুরদুয়ার চেকো চৌপতি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ছ'টি দোকান। এদিন সকালে হঠাৎ একটি দোকানে আগুন লাগে। এরপর পাশাপাশি অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
সকালে দোকান খুলতে এসে এই ঘটনা দেখতে পান ব্যবসায়ীরা। এরপর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আলিপুরদুয়ার থেকে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement
3/5
জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডে ছ'টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর মধ্যে পাঁচটি দোকান এবং একটি ঘরে সবজি রাখা হত। ‌আলিপুরদুয়ার শহর ও সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই অবস্থায় বাজারের বৈদ্যুতিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
4/5
রাজু পালের একটি দোকান, সুবল পালের কাপড়ের দোকান, সুকান্ত পালের জুতোর দোকান, রতন পন্ডিতের সোনার দোকান, সাধন অধিকারের ওষুধের দোকান এবং টিংকু সরকারের সবজি রাখার ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। ‌
advertisement
5/5
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে সব বিদ্যুতের তার একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। আরও বিপদ ঘটার আশঙ্কা আছে। প্রশাসনের এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করছেন তাঁরা। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Alipurduar News: নববর্ষের আগেই চরম সর্বনাশ! বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই আলিপুরদুয়ারের একাধিক দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল