TRENDING:

Extreme Heavy Rain Alert|| প্রকৃতির তাণ্ডব চলছে! প্রবল ঝড়-বৃষ্টিতে কী পরিস্থিতি বাংলার? কী ভয়াবহ অবস্থা দেশের? জানুন...

Last Updated:
Extreme Heavy Rain Alert: মৌসম ভবনের (The India Meteorological Department) পূর্বাভাস, এখনই বৃষ্টি কমার লক্ষণ নেই। বরং পরিস্থিতি আরও খারাপ হবে। অতি বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে।
advertisement
1/14
প্রকৃতির তাণ্ডব চলছে! প্রবল ঝড়-বৃষ্টিতে কী পরিস্থিতি বাংলার? কী অবস্থা দেশের?
*প্রবল বৃষ্টিতে (Heavy Rain) তছনছ দেশের একাধিক রাজ্য। পুজোর আগে একের পর এক নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জেরে নাজেহাল সাধারণ মানুষ (disrupted normal life)। পশ্চিমবঙ্গের (West Bengal) পাশাপাশি ওড়িশা, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র (Maharashtra), তেলেঙ্গানা, গুজরাতেও প্রবল বৃষ্টি হচ্ছে। মহারাষ্ট্রে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিতে ইতিমধ্যেই ১৩ জনের মৃত্যু হয়েছে। বিহারের প্রাণ হারিয়েছেন দু'জন। ফাইল ছবি। 
advertisement
2/14
*মঙ্গলবার রাতভর বৃষ্টির জেরে বুধবার সকালে উত্তর কলকাতার আহিরীটোলায় একটি বাড়ি ভেঙে (house collapsed) পড়ে। আটকে পড়ে এক শিশু এবং তার মা। যুদ্ধকালীন তৎপরতায় মা এবং শিশুটিকে উদ্ধার করা হলেও, কিছুক্ষনের মধ্যেই হাসপাতালে মৃত্যু হয় শিশুটির। হায়দরাবাদে Hyderabad রাস্তায় হাঁটু জল, ড্রেনেন অবস্থান না বুঝতে পেরে  এক তথ্যপ্রযুক্তি কর্মীর তাতে তলিয়ে মৃত্যু হয়েছে। ফাইল ছবি। 
advertisement
3/14
*মৌসম ভবনের (The India Meteorological Department) পূর্বাভাস, এখনই বৃষ্টি কমার লক্ষণ নেই। বরং পরিস্থিতি আরও খারাপ হবে। অতি বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। Marathwada এলাকায় অতি বৃষ্টির ফলে বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই ওই এলাকা থেকে ৫৬০ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) একটি দল। উদ্ধারকাজের জন্য তৈরি রাখা হয়েছে হেলিকপ্টার (helicopters were deployed)।  ফাইল ছবি।  
advertisement
4/14
*মহারাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, রবি এবং সোমবারের বৃষ্টিতে সেখানে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। খরা প্রবণ (drought-plagued area) মারাঠাওয়ারা এলাকায় দু'দিনের বৃষ্টিতে অন্তত ২০০ গবাধিপশু হত মারা গিয়েছে না হলে জলে ভেসে গিয়েছে। বহু বাড়ি জলের তড়ে ভেসে গিয়েছে।  ফাইল ছবি। 
advertisement
5/14
*আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা এই একই পরিস্থিতি বজায় থাকবে। অর্থাৎ, মারাঠাওয়ারা, মুম্বই-সহ কঙ্কণ উপকূলবর্তী একাধিক এলাকায় জায়গায় অতি ভারী বৃষ্টি (extremely heavy rains) হবে।ঔরঙ্গাবাদ, লাতুর, ওসমানাবাদ, পারভানি, নন্দেদ, বিদ, জালনা ও হিঙ্গোলি জেলায় অতি ভারী বৃষ্টি হবে। ফাইল ছবি। 
advertisement
6/14
*মহারাষ্ট্রে মৃত ১৩ জনের মধ্যে ১২ জন মারাঠাওয়াড়া এবং বিদর্ভ এলাকার বাসিন্দা এবং একজন নাসিকের। ফাইল ছবি। 
advertisement
7/14
*কলকাতা শহরে মঙ্গলবার মধ্যরাত থেকে বৃষ্টি পড়ছে (Heavy rain alert)। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টি চলছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায়। ফাইল ছবি। 
advertisement
8/14
*আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের কাছে।  আর তার ফলেই ভারী বৃষ্টির সর্তকতা কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ফাইল ছবি। 
advertisement
9/14
*এখানএই শেষ নয়, হাওয়া অফিস জানাচ্ছে  (Kolkata Weather Update)আগামিকালও ভারী বৃষ্টির সর্তকতা পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। ফাইল ছবি। 
advertisement
10/14
*আবহাওয়ার এই পরিস্থিতির কারণে হাওয়া অফিসের বুলেটিনে আজ ২৯  সেপ্টেম্বর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করা হয়েছে। এর আগে  জমা জলে বেশ কয়েকটি অনভিপ্রেত মৃত্যুর ঘটনা ঘটেছে এই শহরে। সেই ধরনের মৃত্যু এড়াতে এবার বাড়তি সর্তকতা নিচ্ছে রাজ্য। ফাইল ছবি। 
advertisement
11/14
*এ ছাড়া দুর্যোগের পরিণতির কথা মাথায় রেখে। আগাম খাদ্যদ্রব্য ও অন্যান্য সামগ্রী কলকাতার বিভিন্ন বরোতে মজুত করেছে কলকাতা পুরসভা। ফাইল ছবি। 
advertisement
12/14
*তবে স্বস্তির খবর, হাওয়া অফিস মনে করছে আজ দুপুরের পর থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে, পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে আগামিকাল আবহাওয়ার উন্নতি হবে। ফাইল ছবি। 
advertisement
13/14
*হাওয়া অফিস বলছে, শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিক সম্ভাবনা রয়েছে।। শনিবার দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গ সিকিম আসাম মনিপুর মিজোরাম নাগাল্যান্ড- সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি তে সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে। ফাইল ছবি। 
advertisement
14/14
*এ দিকে, ঘূর্ণিঝড় গুলাব শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত এবং গুজরাট ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ এগিয়ে যাবে উত্তর-পূর্ব আরব সাগরের দিকে বৃহস্পতিবার সেখানে শক্তি সঞ্চয় করে ফের শক্তিশালী হয়ে উঠতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা তবে সেই শাহিনের অভিমুখ পাকিস্তানের দিকে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দেশ/
Extreme Heavy Rain Alert|| প্রকৃতির তাণ্ডব চলছে! প্রবল ঝড়-বৃষ্টিতে কী পরিস্থিতি বাংলার? কী ভয়াবহ অবস্থা দেশের? জানুন...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল