TRENDING:

Cyclone Tauktae: আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘তাউকতাই’, এগিয়ে আসছে ভয়ঙ্কর গতিতে, অ্যালার্ট জারি করল IMD

Last Updated:
তাউকতাই ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিম উপকূলবর্তি রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে ৷ আইএমডিএ-এর তরফে শনিবার ও রবিবার লাক্ষাদ্বীপে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
1/4
আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘তাউকতাই’, এগিয়ে আসছে ভয়ঙ্কর গতিতে
মৌসম বিভাগের তরফে অ্যালার্ট জারি করে বলা হয়েছে আরব সাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ ১৭ মে শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকতাই-তে পরিণত হতে চলেছে ৷ ঘণীভূত হচ্ছে এ বছরের প্রথম ঘূর্ণিঝড় ৷ আগামী ১৬ মে আছড়ে পড়বে তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকে। এর জেরে দক্ষিণ ভারতে রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিভাগের তরফে জানানো হয়েছে, বেশ ভয়ঙ্কর রূপ নিতে চলেছে এই ঘূর্ণিঝড় ৷ আগামী শনিবার বেশ শক্তিশালী হয়ে উঠতে চলেছে তাউকতাই ৷ এর জেরে জারি করা হয়েছে অ্যালার্ট ৷ গোয়া ও দক্ষিণ কোঙ্কনে এর জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
2/4
মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, বর্তমানে আরব সাগরের উপরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা থেকে এটা স্পষ্ট যে ১৬-১৯ মে ১৫০-১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ মনে করা হচ্ছে মাঝে মধ্যে হাওয়ার গতি ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টাও হতে পারে ৷
advertisement
3/4
তাউকতাই ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিম উপকূলবর্তি রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে ৷ আইএমডিএ-এর তরফে শনিবার ও রবিবার লাক্ষাদ্বীপে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ১৬ ও ১৭ মে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
advertisement
4/4
দক্ষিণ কোঙ্কন ও গোয়ায় শনিবার বেশ কিছু এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ রবিবার ও সোমবার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ৷ মৌসম বিভাগের অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৫ মিমি বৃষ্টিকে ভারী বৃষ্টি মনে করা হয় ৷
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclone Tauktae: আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘তাউকতাই’, এগিয়ে আসছে ভয়ঙ্কর গতিতে, অ্যালার্ট জারি করল IMD
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল