TRENDING:

অ‍্যাডজুডিকেশন লিস্টে ৬০ লাখ নাম...! এখনও বেরোয়নি সাপ্লিমেন্টারি তালিকা, আজ ফের এসআইআর মামলা, নজরে সুপ্রিম কোর্ট

Last Updated:
Supreme Court: চূড়ান্ত তালিকা প্রকাশের ১ সপ্তাহ পার, এখনও বেরোয়নি সাপ্লিমেন্টারি তালিকা! শীর্ষ আদালতে আজ ফের এসআইআর মামলা, নজরে সুপ্রিম কোর্ট। কী হতে চলেছে আজ? বড় নির্দেশের অপেক্ষা?
advertisement
1/6
অ‍্যাডজুডিকেশন লিস্টে ৬০ লাখ নাম! এখনও বেরোয়নি সাপ্লিমেন্টারি তালিকা, আজ ফের এসআইআর মামলা
আজ ফের বাংলার এসআইআর মামলার শুনানি সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচি এবং বিচারপতি ভিপুল এম পন্চোলির বেঞ্চে আজ ফের মামলার শুনানি। নজর থাকবে রাজ্য, কেন্দ্র সওয়াল নিয়ে। আদৌ কবে প্রকাশ করা হবে এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা? এই নিয়ে আদালতকে কী জানাবে নির্বাচন কমিশন? সব দিকেই নজর থাকবে আজ।
advertisement
2/6
প্রসঙ্গত, মামলার শেষ শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল, প্রয়োজনে বাংলার পড়শি রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার নিয়ে এসে অ‍্যাডজুডিকেশন তালিকায় থাকা ব্যক্তিদের নাম যাচাই সম্পূর্ণ করতে হবে। সেই শুনানির পর রাজ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। অ‍্যাডজুডিকেশন লিস্টে এসেছে ষাট লক্ষেরও বেশি নাম।
advertisement
3/6
এমনকি সেই তালিকা প্রকাশের পর সপ্তাহ ঘুরলেও এখনও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ শুরু হয়নি কমিশনের তরফে। এই পরিস্থিতিতে আজ শুনানিতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মামলাকারীদের তরফে কী বক্তব্য তুলে ধরা হয় এবং কমিশনের তরফেই বা পাল্টা কী যুক্তি দেওয়া হয় সর্বোচ্চ আদালতের সামনে, সেটাই দেখার। পাশাপাশি, আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, নির্বাচন শেষ করতে যে সময়সীমা রয়েছে কমিশনের হাতে তার কোনও বদলের প্রস্তাব কোনও পক্ষ থেকে আসে কিনা।
advertisement
4/6
সর্বশেষ শুনানি হয় গত মঙ্গলবার। আজ ১০ মার্চ এসআইআর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জরুরি ভিত্তিতে মঙ্গলবার এই মামলার শুনানি করে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে রিপোর্ট পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টে।
advertisement
5/6
সেই রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ দিয়ে জানায়, এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতি দিন ২৫০টি করে নিষ্পত্তি করলেও, প্রায় ৮০ দিন সময় লাগবে। কিন্তু এত সময় হাতে নেই।
advertisement
6/6
এরপরেই ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। দেখা যায় সেই তালিকায় অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে ৬০ লাখের বেশি নাম। কিন্তু এখনও সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। তাই আজ আদালত কী নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে বাংলা।
বাংলা খবর/ছবি/দেশ/
অ‍্যাডজুডিকেশন লিস্টে ৬০ লাখ নাম...! এখনও বেরোয়নি সাপ্লিমেন্টারি তালিকা, আজ ফের এসআইআর মামলা, নজরে সুপ্রিম কোর্ট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল