TRENDING:

Supreme Court: বিয়ের আগে শারীরিক সম্পর্ক! ‘কোনও কথায় বিশ্বাস করবেন না,’ সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট

Last Updated:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এনেছেন এক মহিলা৷ তাঁর অভিযোগ, তাঁদের গোপন মুহূর্তের ভিডিও তাঁর অনুমতি না নিয়েই রেকর্ড করেছেন অভিযুক্ত ব্যক্তি৷ মামলার পরবর্তী শুনানি বুধবার৷
advertisement
1/8
বিয়ের আগে শারীরিক সম্পর্ক! ‘কোনও কথায় বিশ্বাস করবেন না,’ সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: বিবাহ পূর্ববর্তী শারীরিক সম্পর্ক নিয়ে ‘সতর্ক’ করল শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্টের মতে, বিয়ের আগে একটি ছেলে এবং একটি মেয়ে পরস্পরের কাছে ‘সম্পূর্ণ অপরিচিতে’র মতো৷ সেই কারণে, এই সময়ে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়ানোর আগে সতর্ক থাকা উচিত৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে করা ‘ধর্ষণ’ মামলার শুনানির সময় এমনই পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের৷
advertisement
2/8
অভিযোগকারিণী মহিলার আইনজীবী আদালতে দাবি করেছেন, ২০২২ সালে একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে তাঁর মক্কেল এবং ওই ব্যক্তির পরিচয় হয়৷ তারপর থেকে দিল্লিতে তো বটেই, এমনকি, দুবাইয়ে গিয়েও দু’জনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়৷ ওই মহিলার দাবি, ভবিষ্যৎ বিয়ের কথা ভেবেই তিনি ঘনিষ্ঠ হয়েছিলেন৷
advertisement
3/8
ওই মহিলার অভিযোগ, এরপরে তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই ২০২৪ সালে পঞ্জাবে একটি মহিলাকে বিয়ে করেন ওই ব্যক্তি৷ তারপর, তিনি তা জানতে পেরে ওই ব্যক্তিকে প্রশ্ন করলে অভিযুক্ত, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখান৷
advertisement
4/8
ওই মহিলার অভিযোগ, তাঁকে না জানিয়েই তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করেছিলেন ওই ব্যক্তি৷ পরে যেগুলি দিয়ে তাঁকে ‘ব্ল্যাকমেল’ করছিলেন৷
advertisement
5/8
অভিযোগ শোনার পরে বিচারপতি বিভি নাগারত্ন এবং উজ্জ্বল ভুঁইয়া বলেন, ‘‘এটা (শারীরিক সম্পর্ক) তো সহমতেই হয়েছে৷ আমরা পুরনো পন্থী হতে পারি, কিন্তু, বিয়ের আগে একটা ছেলে আর একটা মেয়ে সম্পূর্ণ অপরিচিতের মতোই হয়৷ বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানোর আগে চারপাশের বিষয়, পরিস্থিতি সম্পর্কে ভাবনাচিন্তা করা উচিত৷’’
advertisement
6/8
বিচারপতি নাগারত্ন বলেন, ‘‘তাঁদের সম্পর্ক যেমনই হোক না কেন, আমরা বুঝতে পারি না বিয়ের আগে তারা শারীরিক সম্পর্ক পর্যন্ত পৌঁছয় কী করে? আমরা পুরনোপন্থী হতে পারি, কিন্তু, যে কারোরই সতর্ক থাকা উচিত৷ বিয়ের আগে কারওকেই বিশ্বাস করা উচিত নয়৷’’
advertisement
7/8
ওই দু’জনের সম্পর্ককে সহমত সাপেক্ষে তৈরি হওয়া সম্পর্ক বলে উল্লেখ করে বিচারপতি নাগারত্ন বলেন, ‘‘উনি যদি এতটাই সতর্ক হতেন, তাহলে ওঁর তো যাওয়াই উচিত ছিল না৷ আমরা বিষয়টা মিটমাট করিয়ে দেওয়ার চেষ্টা করব৷ কিন্তু, যেখানে সম্পর্কে সহমতি ছিল, সেখানে বিচার বা দোষী সাব্যস্ত করা যায় না৷’’
advertisement
8/8
আদালত, অভিযুক্তের আইনজীবীকে পরামর্শ দিয়েছেন, যাতে তাঁরা নিজেদের মধ্যে মিটমাট করে নেন৷ আগামী বুধবার পরবর্তী শুনানি৷
বাংলা খবর/ছবি/দেশ/
Supreme Court: বিয়ের আগে শারীরিক সম্পর্ক! ‘কোনও কথায় বিশ্বাস করবেন না,’ সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল