TRENDING:

RailOne App: রেলের 'সব কাজ' হবে এই অ্যাপেই! ব্যবহার করুন অল-ইন-ওয়ান ‘RailOne’ অ্যাপ! রেলযাত্রা হবে সুখের

Last Updated:
এই অ্যাপটি ব্যবহারকারীদের একটি একক প্ল্যাটফর্মে টিকিট চেকিং, ট্রেনের তথ্য, ভ্রমণ পরিকল্পনা এবং অন্যান্য যাত্রী সংক্রান্ত পরিষেবা সহ একাধিক রেল পরিষেবা ব্যবহারের সুযোগ করে দেয়, যা ভ্রমণকে আরও সহজ এবং দক্ষ করে তোলে।
advertisement
1/5
রেলের 'সব কাজ' হবে এই অ্যাপেই!ব্যবহার করুন অল-ইন-ওয়ান ‘RailOne’ অ্যাপ!রেলযাত্রা হবে সুখের
RailOne অ্যাপকে জনপ্রিয় করার লক্ষ্যে পূর্ব রেলের সপ্তাহব্যাপী প্রচার অভিযান আজ দ্বিতীয় দিনে পদার্পণ করল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেউস্করের আহ্বানে সাড়া দিয়ে, RailOne অ্যাপ ইনস্টল করার মাধ্যমে উপযোগিতা এবং জীবনযাত্রার সহজতা বা ‘ইজ অফ লিভিং’-এর বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই অল-ইন-ওয়ান অ্যাপটি সমস্ত ধরণের রেল পরিষেবা একটি ছাতার নিচে নিয়ে এসেছে। পূর্ব রেলের সমস্ত ডিভিশন এবং ওয়ার্কশপগুলি গুরুত্বপূর্ণ স্টেশন এবং অধিক ভিড় সম্পন্ন স্থানে RailOne অ্যাপের প্রচার অভিযান চালাচ্ছে।
advertisement
2/5
RailOne মোবাইল অ্যাপ্লিকেশনের বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি সম্পর্কে যাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করতে আজ হাওড়া ডিভিশনের হাওড়া, রামপুরহাট, ব্যান্ডেল এবং বর্ধমান স্টেশনে RailOne অ্যাপ প্রচার অভিযান চালানো হয়। যাত্রীদের একটি সুবিধাজনক এবং নিরবচ্ছিন্ন রেল পরিষেবা অভিজ্ঞতার জন্য RailOne অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে।
advertisement
3/5
এই অ্যাপটি ব্যবহারকারীদের একটি একক প্ল্যাটফর্মে টিকিট চেকিং, ট্রেনের তথ্য, ভ্রমণ পরিকল্পনা এবং অন্যান্য যাত্রী সংক্রান্ত পরিষেবা সহ একাধিক রেল পরিষেবা ব্যবহারের সুযোগ করে দেয়, যা ভ্রমণকে আরও সহজ এবং দক্ষ করে তোলে।
advertisement
4/5
একই ধরনের প্রচার অভিযান শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ, দমদম, সোদপুর, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া স্টেশনে; মালদা ডিভিশনের মালদা টাউন, সাহেবগঞ্জ, ভাগলপুর, জামালপুর স্টেশনে এবং আসানসোল ডিভিশনের আসানসোল, দুর্গাপুর, জসিডি স্টেশনেও চালানো হয়। স্কাউটস এবং গাইডের স্বেচ্ছাসেবকরা যাত্রী, রেল ব্যবহারকারী এবং রেল কর্মীদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিতে এগিয়ে আসায় এই প্রচার অভিযান আরও গতি পায় যে, এই ডিজিটাল যুগে ডিজিটাল হওয়ার জন্য এখন RailOne অ্যাপে স্যুইচ করার সময় এসেছে।
advertisement
5/5
বার্তাটি অত্যন্ত পরিষ্কার – ‘অ্যাপ হপিং’-কে বিদায় জানান এবং ‘RailOne অ্যাপ’-এর একক অনন্য প্ল্যাটফর্মে চলে আসুন। এটি একটি সুপার অ্যাপ যা সমস্ত ধরণের সুবিধা এবং পরিষেবাকে অন্তর্ভুক্ত করে এবং যাত্রীদের কয়েক সেকেন্ডের মধ্যে লোকাল/এক্সপ্রেস ট্রেনের যাত্রা/প্ল্যাটফর্ম টিকিট বুক করতে, ট্রেনের লাইভ স্ট্যাটাস, কোচের অবস্থান এবং পিএনআর (PNR) স্ট্যাটাস চেক করতে, খাবারের অর্ডার দিতে, RailMadad-এর মাধ্যমে সাহায্য পেতে সক্ষম করে তোলে।
বাংলা খবর/ছবি/দেশ/
RailOne App: রেলের 'সব কাজ' হবে এই অ্যাপেই! ব্যবহার করুন অল-ইন-ওয়ান ‘RailOne’ অ্যাপ! রেলযাত্রা হবে সুখের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল