মনোনয়ন পেশের আগে বারণসীর দশ্বাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি নরেন্দ্র মোদির
Last Updated:
advertisement
1/6

লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে ৷ এরমধ্যেই শুক্রবার বারাণসীতে মনোনয়ন পত্র পেশ করলেন নরেন্দ্র মোদি ৷ সেই মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে কালভৈরব মন্দিরে পুজো দিলেন নরেন্দ্র মোদি ৷
advertisement
2/6
পাশাপাশি, বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচার শেষে বারাণসীর সবথেকে পবিত্র দশ্বাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি করলেন তিনি ৷
advertisement
3/6
বারাণসীতে গঙ্গার বুকে তখন সারি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুরোহিতেরা ৷ দূরে লাউডস্পীকারে বাজছে ভক্তিমূলক গান ৷ আর সেই পুরোহিতদের মাঝেই পুজোর থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদি ৷ সমস্ত আচার পালন করে নিষ্ঠা সহকারে পুজো দিলেন প্রধানমন্ত্রী ৷
advertisement
4/6
বারাণসীতে পর্যটকদের আকর্ষণের অন্যতম বিষয়টি হল এই সন্ধ্যারতি ৷ দীর্ঘ ৪৫ মিনিট ধরে চলে এই পুজো ৷ বৃহস্পতিবার রাতে সেই পুজোতেই সামিল হয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ শুধু নরেন্দ্র মোদি একাই নন ৷ তাঁর সঙ্গে সঙ্গ দিতে পুজোয় হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও ৷
advertisement
5/6
এই বিশেষ আরতিকে মূলত গঙ্গা আরতি বলা হয়ে থাকে ৷ কারণ এই আরতি মারফত গঙ্গাকেই পুজো করা হয়ে থাকে ৷ আরতির শেষে ছোট ছোট প্রদীপের সঙ্গে ফুল ভাসিয়ে দেওয়া হয় জলে ৷
advertisement
6/6
সূর্যাস্তের পরই এই পুজোর তোরজোড় শুরু হয় ৷ গ্রীষ্ণকালে সন্ধে ৭টা এবং শীতকালে সন্ধ্যে ৬টা থেকে এই পুজো শুরু হয়ে থাকে ৷