Sikkim Earthquake: রাত ১টা থেকে শুরু...! সিকিমে পরপর ১২ বার ভূকম্পন, আবার হবে না তো? টেনশনে ঘুম উড়েছে বাসিন্দাদের, বাড়ছে আতঙ্ক
- Published by:Tias Banerjee
Last Updated:
গত রাত ১টা থেকে সিকিমে পরপর ১২টি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৫। এর পর একাধিক আফটারশকও অনুভূত হয়।
advertisement
1/7

শুক্রবার মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিকিম। ঘুম ভেঙে আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দা ও পর্যটকরা। সাড়ে চার ঘণ্টার মধ্যে পরপর একাধিক কম্পনে আতঙ্ক ছড়ায় পাহাড়ি রাজ্য জুড়ে, যার প্রভাব অনুভূত হয় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও।
advertisement
2/7
একটানা ভূমিকম্পে কাঁপল সিকিম। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শুক্রবার রাত দেড়টা নাগাদ প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সিকিমের গেলসিং এলাকায়। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৪.৫। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
advertisement
3/7
এর পর মূল কম্পনের জেরে সিকিমে একের পর এক আফটারশক শুরু হয়। মোট ১২ থেকে ১৩টি ভূমিকম্প ও আফটারশক নথিভুক্ত হয়েছে সাড়ে চার ঘণ্টার মধ্যে। মঙ্গন এলাকায় সাতটি, নামচি এলাকায় চারটি এবং গ্যাংটক এলাকায় ৩.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। লাগাতার কম্পনের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
4/7
একাধিক ভূমিকম্পের অভিঘাতে অনেক পর্যটক মাঝরাতেই হোটেল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চরম উদ্বেগ দেখা দেয়। সোশ্যাল মিডিয়ায় অনেকে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। যদিও এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।
advertisement
5/7
এদিকে, সিকিমে ভূমিকম্পের প্রভাব পড়শি এলাকাতেও পড়ে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর। বিশেষজ্ঞদের মতে, ভূত্বকের টেকটোনিক প্লেটের সংঘর্ষ ও ঘর্ষণের ফলেই এই ধরনের ভূমিকম্প ঘটে থাকে।
advertisement
6/7
উল্লেখযোগ্যভাবে, একই দিনে ভারতের পড়শি দেশ মায়ানমারেও ভূমিকম্প হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা ৩ মিনিট নাগাদ সেখানে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎসস্থল ছিল প্রায় ৯৬ কিলোমিটার গভীরে।
advertisement
7/7
গ্যাংটক থেকে ২৬ কিলোমিটার দূরে ভূকম্পের উৎস।দার্জিলিং থেকে ৪৪ কিলোমিটার উত্তরে উৎসস্থল। রাত দেড়টায় ৪.৬ মাত্রার ভূকম্পন সিকিমে। পরে রাত ২টো ২০ মিনিটে ফের ভূকম্পন। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে উৎসস্থল। কম্পন অনভূত দার্জিলিং-শিলিগুড়ি-সহ বিস্তীর্ণ অঞ্চলেসিকিমে লাগাতার ভূমিকম্পে আপাতত আতঙ্কের আবহ তৈরি হলেও প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে বলে জানানো হয়েছে।