TRENDING:

Lice: মাথায় উকুন ছোট্ট মেয়ের, সেখান থেকেই মৃত্যু! ভাবতে পারছেন! কী ভয়াবহ ঘটনা পুরীতে! যা ঘটল, শুনে আঁতকে উঠবেন

Last Updated:
Lice: লক্ষ্মীপ্রিয়ার মা সত্যভামা জানান, গত কয়েক মাস ধরে তার মেয়ে উকুনের সমস্যায় মারাত্মকভাবে ভুগছিল।
advertisement
1/8
মাথায় উকুন ছোট্ট মেয়ের, সেখান থেকেই মৃত্যু! ভাবতে পারছেন! কী ভয়াবহ ঘটনা পুরীতে! যা ঘটল...
ছোট হোক বা বড়, জীবনে কখনও উকুনের সমস্যায় ভোগেননি। কিন্তু ওড়িশায় উকুনের সংক্রমণে বছর ১২-র কিশোরী লক্ষ্মীপ্রিয়া সাহু-র মৃত্যুর ঘটনায় গোটা দেশই স্তম্ভিত। গুরুতর অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
advertisement
2/8
জানা গিয়েছে, ওড়িশার চম্পাগড়া এলাকারই স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী লক্ষ্মীপ্রিয়া। বেশ কয়েক মাস ধরেই সে উকুনের আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছিল। ঘরোয়া টোটকা, তেল, শ্যাম্পু কোনও কিছুতেই অবস্থার উন্নতি হয়নি। কিশোরীর অভিভাবকরাও বিষয়টিকে ততটা গুরুত্ব দেননি। কিন্তু দিন কয়েক আগে হঠাৎই লক্ষ্মীপ্রিয়া রক্তবমি করতে শুরু করে।
advertisement
3/8
লক্ষ্মীপ্রিয়ার মা সত্যভামা জানান, গত কয়েক মাস ধরে তার মেয়ে উকুনের সমস্যায় মারাত্মকভাবে ভুগছিল। মাথায় অসহ্য দুর্গন্ধ হওয়ায় সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল এবং সবসময় মাথা স্কার্ফ দিয়ে ঢেকে রাখত। অবস্থার অবনতি হলে সে রক্তবমি করতে শুরু করে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও তাকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
advertisement
4/8
তৎক্ষণাৎ কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হলেও তাতে লাভ কিছু হয়নি। লক্ষ্মীপ্রিয়ার মা সত্যভামা জানান, স্কুলে যাওয়ার সময়ে সে মাথায় স্কার্ফ বেঁধে রাখতো। কিন্তু বেশ কিছু ধরে মাথা থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। তিনি বলেন, ‘বাধ্য হয়ে আমি মেয়েকে ন্যাড়া করে দিতে চেয়েছিলাম। কিন্তু ও কিছুতেই রাজি হয়নি।’
advertisement
5/8
যদিও পুরীর জেলা হাসপাতালের চিকিৎসক অক্ষয় শথপতি জানান, উকুনের জন্য স্ক্যাল্পে মারাত্মক সংক্রমণ এবং সেখান থেকে সেপটিসেমিয়ার কারণেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। গোটা বিষয়টি এখনও তদন্তের পর্যায়ে রয়েছে। কলকাতার চর্মরোগ চিকিৎসক সুরজিৎ গরাই জানান, উকুন মারতে ‘কামান দাগা’ অর্থাৎ চিকিৎসকের কাছে যাওয়ার কথা চট করে কারও মাথায় আসে না। সমস্যার শুরু সেখানেই। ‘উকুন মাথার ত্বক থেকে রক্ত শোষণ করে। যে কারণে সারাক্ষণ চুলকাতে থাকে।
advertisement
6/8
ঘন ঘন নখ লেগে মাথার ত্বকে কী পরিমাণ ক্ষত হতে পারে, তা খালি চোখে বোঝা সম্ভব নয়। সেই ক্ষত থেকেই পরবর্তী কালে সংক্রমণ এবং সেখান থেকে সেপটিসেমিয়া। এই সংক্রমণ প্রাণঘাতী তো বটেই।’ যদিও পুরীর জেলা হাসপাতালের চিকিৎসক অক্ষয় শথপতি জানান, উকুনের জন্য স্ক্যাল্পে মারাত্মক সংক্রমণ এবং সেখান থেকে সেপটিসেমিয়ার কারণেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। গোটা বিষয়টি এখনও তদন্তের পর্যায়ে রয়েছে।
advertisement
7/8
কলকাতার চর্মরোগ চিকিৎসক সুরজিৎ গরাই জানান, উকুন মারতে ‘কামান দাগা’ অর্থাৎ চিকিৎসকের কাছে যাওয়ার কথা চট করে কারও মাথায় আসে না। সমস্যার শুরু সেখানেই। ‘উকুন মাথার ত্বক থেকে রক্ত শোষণ করে। যে কারণে সারাক্ষণ চুলকাতে থাকে। ঘন ঘন নখ লেগে মাথার ত্বকে কী পরিমাণ ক্ষত হতে পারে, তা খালি চোখে বোঝা সম্ভব নয়। সেই ক্ষত থেকেই পরবর্তী কালে সংক্রমণ এবং সেখান থেকে সেপটিসেমিয়া। এই সংক্রমণ প্রাণঘাতী তো বটেই।’
advertisement
8/8
কিন্তু কথা হল, উকুন কি সত্যিই জীবনহানি ঘটাতে পারে? না, সাধারণত উকুন এতটা ক্ষতিকারক নয়, কিন্তু চিকিৎসা না করালে এটি কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক হতেই পারে, যেমন এক্ষেত্রেও ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Lice: মাথায় উকুন ছোট্ট মেয়ের, সেখান থেকেই মৃত্যু! ভাবতে পারছেন! কী ভয়াবহ ঘটনা পুরীতে! যা ঘটল, শুনে আঁতকে উঠবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল