Lice Kill Girl: উকুন থেকে মৃত্যু! কতটা ভয়াবহ হতে পারে মাথায় উকুন, বুঝিয়ে গেল ওড়িশার ছোট্ট মেয়ে! কখন উকুন থেকে মৃত্যু হতে পারে জানেন!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Lice Kill Girl: বিশেষজ্ঞরা মনে করেন, উকুনের সংক্রমণ থেকে সেকেন্ডারি ইনফেকশন, যেমন সেপসিস হতে পারে, যা জীবন সংকটেও ফেলতে পারে।
advertisement
1/8

ছোট হোক বা বড়, জীবনে কখনও উকুনের সমস্যায় ভোগেননি। কিন্তু ওড়িশায় উকুনের সংক্রমণে বছর ১২-র কিশোরী লক্ষ্মীপ্রিয়া সাহু-র মৃত্যুর ঘটনায় গোটা দেশই স্তম্ভিত। গুরুতর অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
advertisement
2/8
মেয়েটির পরিবার জানিয়েছে, লক্ষ্মীপ্রিয়া গত কয়েক মাস ধরে তীব্র উকুনের সংক্রমণে ভুগছিল। অনেকবার চিকিৎসা করানো হলেও তার অবস্থার উন্নতি হয়নি। লক্ষ্মীপ্রিয়া রক্ত বমি করতে শুরু করলে, তার বাবা-মা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে উকুনের চিকিৎসার ওষুধ ও বমি বন্ধের ওষুধ দেওয়া হয়। কিন্তু তার অবস্থার আরও অবনতি হয় এবং এরপর তার মৃত্যু হয়।
advertisement
3/8
জানা গিয়েছে, ওড়িশার চম্পাগড়া এলাকারই স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী লক্ষ্মীপ্রিয়া। বেশ কয়েক মাস ধরেই সে উকুনের আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছিল। ঘরোয়া টোটকা, তেল, শ্যাম্পু কোনও কিছুতেই অবস্থার উন্নতি হয়নি। কিশোরীর অভিভাবকরাও বিষয়টিকে ততটা গুরুত্ব দেননি। কিন্তু দিন কয়েক আগে হঠাৎই লক্ষ্মীপ্রিয়া রক্তবমি করতে শুরু করে।
advertisement
4/8
লক্ষ্মীপ্রিয়ার মা সত্যভামা জানান, গত কয়েক মাস ধরে তার মেয়ে উকুনের সমস্যায় মারাত্মকভাবে ভুগছিল। মাথায় অসহ্য দুর্গন্ধ হওয়ায় সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল এবং সবসময় মাথা স্কার্ফ দিয়ে ঢেকে রাখত। অবস্থার অবনতি হলে সে রক্তবমি করতে শুরু করে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও তাকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
advertisement
5/8
বিশেষজ্ঞরা মনে করেন, উকুনের সংক্রমণ থেকে সেকেন্ডারি ইনফেকশন, যেমন সেপসিস হতে পারে, যা জীবন সংকটেও ফেলতে পারে। চার বছর আগে, জর্জিয়ার এক কিশোরী তীব্র অ্যানিমিয়া ও মাথায় ব্যাপক উকুনের সংক্রমণের কারণে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গিয়েছিল। এই ঘটনা Clinics in Dermatology জার্নালে প্রকাশিত হয়েছিল।
advertisement
6/8
মাথার উকুন কি প্রাণঘাতী হতে পারে? সাধারণত মাথার উকুন ক্ষতিকর নয়, কিন্তু চিকিৎসাহীন ও দীর্ঘস্থায়ী সংক্রমণ খুবই বিরল ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে। মূল বিপদ আসে তীব্র, দীর্ঘমেয়াদি রক্তাল্পতা থেকে, যেখানে হাজার হাজার উকুন রক্ত খেয়ে ফেলে, ফলে গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দেয়।
advertisement
7/8
ঘন ঘন নখ লেগে মাথার ত্বকে কী পরিমাণ ক্ষত হতে পারে, তা খালি চোখে বোঝা সম্ভব নয়। সেই ক্ষত থেকেই পরবর্তী কালে সংক্রমণ এবং সেখান থেকে সেপটিসেমিয়া। এই সংক্রমণ প্রাণঘাতী তো বটেই।’ যদিও পুরীর জেলা হাসপাতালের চিকিৎসক অক্ষয় শথপতি জানান, উকুনের জন্য স্ক্যাল্পে মারাত্মক সংক্রমণ এবং সেখান থেকে সেপটিসেমিয়ার কারণেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। গোটা বিষয়টি এখনও তদন্তের পর্যায়ে রয়েছে।
advertisement
8/8
উকুন হলে কীভাবে মুক্তি পাবেন? এটা সংক্রমণের তীব্রতার ওপর নির্ভর করে। ডাক্তার ওভার-দ্য-কাউন্টার বা প্রেসক্রিপশনের ওষুধ দিতে পারেন। আরও কিছু উপায়: - আপনি বা আপনার বাড়ির কারও উকুন হলে, সব জামাকাপড়, বিছানার চাদর ও তোয়ালে ১৩০°F (৫৪°C) বা তার বেশি তাপমাত্রায় ধুয়ে ফেলুন - কার্পেট, সোফা ও ম্যাট্রেস ভাল ভাবে পরিষ্কার করুন।