IPL 2019: চতুর্থবার আইপিএল জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রোহিতরা, মুম্বই শিবিরে এখন খুশির হাওয়া
Last Updated:
advertisement
1/5

একটা দল আগাগোড়া ভাল খেলে টুর্নামেন্টের শেষদিকে এসে কেমন যেন ছন্দ হারিয়েছে ৷ আর অন্য দলটি টুর্নামেন্টের আসল সময়েই ছন্দ ফিরে পেয়েছে ৷ মঙ্গলবার চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে উঠে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ Photo Courtesy: IPL/BCCI
advertisement
2/5
চিপকের মন্থর পিচে চেন্নাই ব্যাটসম্যানরা এদিন সুবিধা করে উঠতে না পারলেও মুম্বইকে জেতাতে সফল সূর্যকুমার যাদব ৷ ৫৪ বলে অপরাজিত ৭১ রান করলেন তিনি ৷ কঠিন পিচে কীভাবে ব্যাট করতে হয়, সেটাও শেখালেন ৷ Photo Courtesy: IPL/BCCI
advertisement
3/5
পাওয়ার প্লে থেকে শুরু করে অন্য সব স্ট্র্যাটেজিতেই এদিন চেন্নাইকে টেক্কা মেরেছে মুম্বই ৷ ঘরের মাঠে তাই সবদিক থেকেই ব্যর্থ চেন্নাই ৷ Photo Courtesy: IPL/BCCI
advertisement
4/5
ঘূর্ণি পিচে কামাল করলেন ‘ফিঙ্গার স্পিনার’ জয়ন্ত যাদব ৷ অন্যদিকে সিএসকে দলের অন্যতম প্রধান ভরসা সুরেশ রায়নার রান না পাওয়াটাও ধোনিদের অস্বস্তি বাড়িয়েছে এদিন ৷ Photo Courtesy: IPL/BCCI
advertisement
5/5
চতুর্থবার আইপিএল জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রোহিতরা ৷ ফাইনালে উঠে তাই এভাবেই মঙ্গলবার উচ্ছ্বাস প্রকাশ করলেন নীতা আম্বানি, আকাশ আম্বানি এবং সচিন তেন্ডুলকররা ৷ Photo Courtesy: IPL/BCCI