IMD Weather Update: আগামী ৪৮ ঘণ্টায়...! আবহাওয়ার বিরাট রদবদল, বজ্রবিদ্যুৎ বৃষ্টি কাঁপাবে ৭ রাজ্য, শিলাবৃষ্টির হুঁশিয়ারি ৩ রাজ্যে, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Weather Update: আবহাওয়ার বিরাট ভোলবদল দেশ জুড়ে! একাধিক ঘূর্ণাবর্ত পশ্চিমীঝঞ্ঝার চরম aghat। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘণ্টায় দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে, তারপরও আগামী দু তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
advertisement
1/11

আবহাওয়ার সিস্টেম:উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন পাকিস্তানের উপর অবস্থান পশ্চিমী ঝঞ্ঝার। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ২৬ জানুয়ারি সোমবার। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় কার্যত শীতের বিদায় পর্বের শুরু।
advertisement
2/11
আজ বুধবার ও আগামিকাল বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টির হুঁশিয়ারি রয়েছে রাজধানী দিল্লিতে। এছাড়াও পঞ্জাব হরিয়ানা চণ্ডিগড়েও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। রাজস্থানেও একই পরিস্থিতি।
advertisement
3/11
পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের শিলাবৃষ্টির আশঙ্কা। দুদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মধ্যপ্রদেশেও থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/11
উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘণ্টায় দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে, তারপরও আগামী দু তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
advertisement
5/11
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৪৫ সর্বোচ্চ ৫৫ কিলোমিটার হতে পারে।
advertisement
6/11
বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। হালকা তুষারপাতের সম্ভাবনাও থাকবে। ২১ ও ২২ ফেব্রুয়ারি তামিলনাড়ু কেরল ও মাহেতে প্রবল বৃষ্টির সতর্কতা।
advertisement
7/11
আবহাওয়ার সিস্টেম।উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার পশ্চিমী ঝঞ্ঝা সরে পঞ্জাবের উপর অবস্থান করছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণ পূর্ব পাকিস্তানের সংলগ্ন এলাকায়।
advertisement
8/11
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরো শক্তিশালী রূপে।
advertisement
9/11
সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তর-পূর্ব ভারত সংলগ্ন এলাকায়।দক্ষিণ পূর্ব আরব সাগর এবং দক্ষিণ কেরল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পঞ্জাবের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
advertisement
10/11
একটি অক্ষরেখা রয়েছে উত্তরপূর্ব আরব সাগর থেকে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত যেটি গুজরাত এবং রাজস্থানের উপর দিয়ে রয়েছে।
advertisement
11/11
বাংলার আবহাওয়া: উত্তরবঙ্গে ধীরে ধীরে চড়ছে পারদ। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই একাধিক জেলায় তাপমাত্রা ৩০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলায় বদলে যাচ্ছে আবহাওয়ার চরিত্র। দিনের বেলায় রোদের তেজ বাড়ছে, আর সকাল–সন্ধ্যার হালকা শীত এখন অনেকটাই ফিকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।